ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে বেলকুচিতে বিক্ষোভ মিছিল « বাংলাখবর প্রতিদিন

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে বেলকুচিতে বিক্ষোভ মিছিল

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৫ | ৯:৩১
রেজাউল করিম, স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৫ | ৯:৩১
Link Copied!

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজ শেষে বেলকুচির আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু করে বেলকুচি আঞ্চলিক সড়ক প্রদক্ষিন করে মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনির সামনে প্রতিবাদ সমাবেশ হয়।

সমাবেশে উপস্থিত উপজেলার সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দ হাদির খুনীদের বিচারের দাবি, আওয়ামী লীগের বিচার কার্যক্রম দ্রুত করার আহ্বান এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশ শেষে হাদির আত্মার মাগফেরাত কামনায় সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠিত হয়। 

বিজ্ঞাপন

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা শিবিরের সভাপতি আব্দুল আজিজ, বায়তুলমাল সম্পাদক এরশাদ আলী, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আলতাফ হোসেন প্রামাণিক, জেলা জাতীয় যুবশক্তি সদস্য সচিব মুসা হাশেমী, উপজেলা শিবিরের সভাপতি ইউসুফ বাবু বেলকুচি পৌর ছাত্রদলের আহবায়ক শাহরিয়ার হোসেন, উপজেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, খেলাফত মজলিস প্রতিনিধি আবু মুসাসহ স্থানীয় ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) গণসংযোগের সময় বিজয়নগর এলাকায় হামলার শিকার হন। চলন্ত রিকশায় থাকা হাদিকে চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী গুলি করেন। গুলিটি হাদির মাথায় লাগে। গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করা হয়। রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা তার অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’ উল্লেখ করেন। সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সারাদেশে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে।

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত