শ্রীপুরে বিএনপিতে যোগ দিলেন মহিলা কাউন্সিলর নাজমা বেগম « বাংলাখবর প্রতিদিন

শ্রীপুরে বিএনপিতে যোগ দিলেন মহিলা কাউন্সিলর নাজমা বেগম

মোঃ রিপন ইসলাম, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৫ | ৯:০৮
মোঃ রিপন ইসলাম, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৫ | ৯:০৮
Link Copied!

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নাজমা বেগম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন।

শনিবার (২০ ডিসেম্বর) যোগদান উপলক্ষে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কেন্দ্রীয় কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় শ্রীপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মেয়র পদপ্রার্থী কর্মীবান্ধব খোকন প্রধান বলেন, “মহিলা কাউন্সিলর নাজমা বেগমের বিএনপিতে যোগদান শ্রীপুর পৌর বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে। নারীদের সক্রিয় অংশগ্রহণ ও তৃণমূলের সমর্থন বাড়াতে এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন।”

বিজ্ঞাপন

অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন,
“বিএনপি গণমানুষের দল। ত্যাগী ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ততায় দল আরও গতিশীল হয়। নাজমা বেগমের মতো একজন দায়িত্বশীল নারী জনপ্রতিনিধির যোগদান গণতান্ত্রিক আন্দোলনে ইতিবাচক ভূমিকা রাখবে।”

মহিলা কাউন্সিলর নাজমা বেগম বলেন, “দেশ, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি এই দলে যোগদান করেছি। শ্রীপুর পৌর এলাকার উন্নয়ন এবং নারী সমাজের ক্ষমতায়নে সক্রিয়ভাবে কাজ করে যাব।”

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ যোগদানকে দলের জন্য আশাব্যঞ্জক ও ইতিবাচক অগ্রগতি হিসেবে অভিহিত করেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত