আমীর খসরুর আসন পরিবর্তন, চট্টগ্রাম-১০ আসনে লড়বে আবদুল্লাহ আল নোমানের ছেলে « বাংলাখবর প্রতিদিন

আমীর খসরুর আসন পরিবর্তন, চট্টগ্রাম-১০ আসনে লড়বে আবদুল্লাহ আল নোমানের ছেলে

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৭ ডিসেম্বর, ২০২৫ | ১১:০১
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৭ ডিসেম্বর, ২০২৫ | ১১:০১
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন দলটির প্রয়াত ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান। শনিবার (২৭ ডিসেম্বর) দলের তরফে এই আসনে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হয়।

এই আসনে এর আগে দল থেকে মনোনয়ন পাওয়া স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সাঈদ আল নোমান জাতীয়তাবাদী পাটশ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি।

দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১৪টিতে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। ফাঁকা ছিল চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ)। আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম-১১ আসনে চূড়ান্ত মনোনয়ন দেওয়ায় এখন কেবল চট্টগ্রাম ১৪ আসন ফাঁকা রয়েছে। চট্টগ্রাম-১১ আসনে আমীর খসরুর ছেলে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু চৌধুরীও মনোনয়ন ফরম নিয়েছেন।

বিজ্ঞাপন

প্রার্থী ঘোষণার পর চট্টগ্রামের ৭টি আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে আন্দোলন, মশালমিছিল ও সড়ক অবরোধের ঘটনাও ঘটে। এর মধ্যে একটি আসন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড)। এ আসনে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মো. সালাউদ্দিনকে দলীয় মনোনয়ন দিয়েছিল বিএনপি। ওই আসন থেকে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এবার সালাউদ্দিনকে পরিবর্তন করে আসলাম চৌধুরীকে ওই আসনে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে দল।

চট্টগ্রামের ১৫টি উপজেলা ও ৩৪টি থানা এলাকা নিয়ে মোট ১৬টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে নগরে ৪টি, উত্তরে ৭টি এবং দক্ষিণে ৫টি আসন। ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর তিনজন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। প্রার্থী হওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। গতকাল শুক্রবার পর্যন্ত চট্টগ্রামে মোট ১৫০টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।

তবে দলের নামে কিংবা স্বতন্ত্র হিসেবে বিএনপির মোট ৫৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে দলীয় মনোনয়ন পাওয়া বিএনপির ১৩ জন প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন। অর্থাৎ প্রায় ৭৫ শতাংশই দলীয় মনোনয়নের বাইরে। দলের প্রার্থীর বাইরে কোনো কোনো আসনে সর্বোচ্চ ৮ জন পর্যন্ত বিএনপির নেতা মনোনয়ন ফরম নিয়েছেন।

বিজ্ঞাপন

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান বলেন, আমীর খসরু মাহমুদ চৌধুরীর আসন পরিবর্তন করা হয়েছে। আমীর খসরুর আগের আসনে সাঈদ আল নোমানকে চূড়ান্ত করেছে দল। এ ছাড়া চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীকে চূড়ান্ত করা হয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত