হাদি হত্যা: মেঘালয়ে ফয়সালের ২ সহযোগী গ্রেপ্তার « বাংলাখবর প্রতিদিন

হাদি হত্যা: মেঘালয়ে ফয়সালের ২ সহযোগী গ্রেপ্তার

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৫ | ২:৩৯
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৫ | ২:৩৯
Link Copied!
পুরাতন ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

শরিফ ওসমান হাদি হত্যা মামলায় পলাতক প্রধান আসামি ও তাঁর সহযোগীকে ভারতে পালাতে সহায়তার অভিযোগে দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মেঘালয় পুলিশ। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, সীমান্ত পারাপার ও নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে এই দুই ব্যক্তি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

আজ রবিবার (২৮ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন, হাদি হত্যাকাণ্ড ছিল পূর্বপরিকল্পিত। ঘটনার পর ফয়সাল করিম মাসুদ ও তাঁর সহযোগী আলমগীর শেখ পরিকল্পিতভাবে ঢাকা ছাড়েন এবং বিভিন্ন পথ হয়ে সীমান্ত এলাকায় পৌঁছান।

ডিএমপির ভাষ্য অনুযায়ী, ঢাকার আমিনবাজার থেকে কালামপুর হয়ে ময়মনসিংহ সীমান্তে পৌঁছানোর পর ফয়সাল ও আলমগীরকে গ্রহণ করেন ফিলিপ পাল ও সঞ্জয় নামের দুই ব্যক্তি। তাঁরা অবৈধভাবে মানুষ পারাপারের সঙ্গে জড়িত। পরে ফিলিপ পাল তাঁদের ভারতের মেঘালয় রাজ্যে নিয়ে যান।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেঘালয়ের তুরা এলাকায় পৌঁছানোর পর ফিলিপ পাল দুই আসামিকে ভারতীয় নাগরিক পূর্তির কাছে হস্তান্তর করেন। এরপর সামী নামের আরেক ব্যক্তির গাড়িতে করে তাঁরা অন্যত্র চলে যান। এই পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পূর্তি ও সামীকে গ্রেপ্তার করেছে মেঘালয় পুলিশ।

ডিএমপি জানায়, হাদি হত্যা মামলায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ছয়জন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পাশাপাশি চারজন সাক্ষীও আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

এদিকে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িত একাধিক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে সব নাম প্রকাশ করা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ঘটনাটিকে রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত