শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় ভিক্ষুক নিহত « বাংলাখবর প্রতিদিন

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় ভিক্ষুক নিহত

মোঃ রিপন আহমেদ, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৫ | ৯:২৮
মোঃ রিপন আহমেদ, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২৫ | ৯:২৮
Link Copied!

গাজীপুরের শ্রীপুর উপজেলা ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির কাভার্ড ভ্যানের চাপায় এক ভিক্ষুক নিহত হয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে শ্রীপুর উপজেলার জৈনা বাজার বাসস্ট্যান্ড এলাকার ফুটওভার ব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভিক্ষুকের নাম হারেস ওরফে বাঘা (৯০)। তিনি শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের লাল পুকুরপাড় এলাকার বাসিন্দা নূর বক্সের ছেলে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, ভিক্ষা শেষে বিকেলে হারেস ওরফে বাঘা ফুটওভার ব্রিজ ব্যবহার না করে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার চেষ্টা করেন। এ সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।দুর্ঘটনার পর পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত