শোক বইয়ে নিজের আবেগ লিখতে নয়াপল্টনে মানুষের ঢল « বাংলাখবর প্রতিদিন

শোক বইয়ে নিজের আবেগ লিখতে নয়াপল্টনে মানুষের ঢল

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৫ | ১০:৩৩
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৫ | ১০:৩৩
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শোকস্তব্ধ পরিবেশের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই নয়াপল্টনে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের ঢল নামে। প্রিয় নেত্রীর বিদায়ে পুরো এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।

খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকাল ১০টা থেকে দলীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে পবিত্র কোরআনখানি শুরু হয়। একই সঙ্গে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় কার্যালয়ে খোলা হয়েছে শোক বই। এতে স্বাক্ষর করছেন কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ মানুষ।

সারাদিন দলীয় কার্যালয়ে অবস্থান করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ কেন্দ্রীয় নেতারা। শোকের প্রতীক হিসেবে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বুধবার জানাজার আগ পর্যন্ত এই কোরআনখানি চলবে। তিনি জানান, রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ব্যানার, ফেস্টুন ও শোকবার্তা নিয়ে নয়াপল্টনে আসছেন নেতাকর্মীরা। কেউ দলীয় কার্যালয়ের সামনে, কেউ বা রাস্তার ওপর অঝোরে কাঁদছেন। আবার অনেকে নীরবে দাঁড়িয়ে চোখের জল ফেলছেন।

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আমরা শোক বই খুলেছি। সেখানে কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের সাধারণ মানুষ স্বাক্ষর করছেন।’

খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আমরা একজন আপসহীন নেত্রী হারালাম। যিনি দেশের জন্য তার সর্বোচ্চটুকু ত্যাগ স্বীকার করেছেন। তার মতো এমন দেশপ্রেমিক কেউ ছিল না। তিনি ছিলেন অতুলনীয়। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন এই দোয়া সবসময়।’

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত