সাকিবের প্রতিরোধের পরও হার, শিরোপা জিতলো ডেজার্ট ভাইপার্স « বাংলাখবর প্রতিদিন

আইএল টি-টোয়েন্টি ফাইনাল

সাকিবের প্রতিরোধের পরও হার, শিরোপা জিতলো ডেজার্ট ভাইপার্স

স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৬ | ১১:৫৬
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৬ | ১১:৫৬
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আইএলটি-টোয়েন্টির ফাইনালে রোববার (৪ জানুয়ারি) এমআই এমিরেটসকে ৪৬ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে ডেজার্ট ভাইপার্স। স্যাম কারানের দুর্দান্ত ইনিংস ও নিয়ন্ত্রিত বোলিংয়ের জোরে একপেশে জয় তুলে নেয় তারা।

টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় এমআই এমিরেটস। ইনিংসের প্রথম ওভারেই বল হাতে আক্রমণে আসেন সাকিব আল হাসান। উইকেট না পেলেও ওই ওভারে ১০ রান দেন তিনি। শুরুতে উদ্বোধনী জুটিতে ভালো ছন্দে এগোচ্ছিল ভাইপার্স। ৩৫ রানের সেই জুটি ভাঙেন আফগান পেসার ফজল হক ফারুকী। একই ওভারে ২০ রান করা ফখর জামানকেও ফেরান তিনি।

এরপর ম্যাক্স হোল্ডেন ও স্যাম কারান গড়ে তোলেন ৮৯ রানের গুরুত্বপূর্ণ জুটি। ৩২ বলে ৪১ রান করে আউট হন হোল্ডেন। অন্য প্রান্তে দায়িত্বশীল ও আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন স্যাম কারান। তার ৭৪ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮২ রানের বড় সংগ্রহ পায় ডেজার্ট ভাইপার্স।

বিজ্ঞাপন

এমআই এমিরেটসের হয়ে ফারুকী নেন দুটি উইকেট, আরব গুল পান একটি। সাকিব এক ওভারের বেশি বল করার সুযোগ পাননি।

১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মোহাম্মদ ওয়াসিম ও আন্দ্রে ফ্লেচার ২৬ রানের উদ্বোধনী জুটি গড়েন। ফ্লেচারকে ফিরিয়ে জুটি ভাঙেন নাসিম শাহ। একই পেসারের বলে আউট হন টম ব্যান্টনও। এরপর ক্রিজে আসেন সাকিব আল হাসান।

নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলেও কাইরন পোলার্ডকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান সাকিব। তবে রানরেটের চাপ সামলাতে গিয়ে বড় শট খেলতে গিয়ে আউট হন তিনি। ২৭ বলে তিনটি চারের সাহায্যে ৩৬ রান করেন এই বাংলাদেশি অলরাউন্ডার। কিছুক্ষণ পর সাজঘরে ফেরেন ২৮ বলে ২৮ রান করা পোলার্ডও।

বিজ্ঞাপন

এরপর আর কেউই ম্যাচে ফিরতে পারেননি এমআই এমিরেটসকে। শেষ পর্যন্ত ১৩৬ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস, ফলে ৪৬ রানের বড় জয় নিশ্চিত হয় ডেজার্ট ভাইপার্সের।

এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো আইএলটি-টোয়েন্টির শিরোপা জিতল ডেজার্ট ভাইপার্স। উল্লেখ্য, আগের তিন আসরে চ্যাম্পিয়ন হয়েছিল তিনটি ভিন্ন দল।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত