কানের ভেতরে হেডফোনে শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তর, রংপুরে ধরা পড়লো চক্র « বাংলাখবর প্রতিদিন

কানের ভেতরে হেডফোনে শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তর, রংপুরে ধরা পড়লো চক্র

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৬ | ৭:৪৫
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৬ | ৭:৪৫
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

‎রংপুরে প্রাইমারীর সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের ২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারী) দুপুরে পুলিশ লাইন্স মোড়স্থ একটি বেকারীর দোকান থেকে তাদের আটক করা হয়।

এদিন বিকেলে রংপুর মেট্রোপলিটন ডিবি কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আটকরা হলেন, মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের শরিফুল ইসলামের ছেলে গোলাম কিবরিয়া (২৮) ও একই এলাকার গোপাল চন্দ্রের ছেলে সুমন চন্দ্র (২৭)।

বিজ্ঞাপন

‎রংপুর মেট্রোপলিটন ডিবি কার্যালয়ে উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, শিক্ষক নিয়োগ পরীক্ষায় চক্রটি ডিজিটাল ডিভাইস ব্যবহারের মাধ্যমে জালিয়াতি করে পরীক্ষায় পাস করিয়ে দিতে প্রার্থীদের সাথে যোগাযোগ করছিল। পুলিশ লাইন্স মোড়ে একটি বেকারীতে ওই চক্রের সাথে এক প্রার্থীর যোগাযোগের কথা ছিল।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুপুরে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁস চক্রের গোলাম কিবরিয়া ও সুমন চন্দ্রকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, কানের ভেতরে রাখা যায় এমন ক্ষুদ্র ওয়ারলেস হেডফোনসহ ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানান, পরীক্ষার দিন প্রশ্নপত্র বিতরণের পরপরই ইন্টারনেটের মাধ্যমে এ চক্রের সদস্যরা পরীক্ষা কেন্দ্র থেকে প্রশ্নপত্র পাঠিয়ে দেয়। প্রশ্নপত্র পেয়ে চক্রের অন্য সদস্যরা একটি অভিজ্ঞ দলের মাধ্যমে দ্রুত প্রশ্নের উত্তর সমাধান করে তা সংশ্লিষ্ট প্রার্থীকে তার কাছে থাকা ক্ষুদ্র হেডফোনের মাধ্যমে জানিয়ে দেয়।

বিজ্ঞাপন

আটকদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা হবে এবং এ চক্রের সাথে জড়িত অন্যদের আটক করতে অভিযান চলছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত