সিদ্ধান্তে অনড়: বাংলাদেশের নতুন চিঠিতে বিশ্বকাপ নাটকে ফের উত্তাপ « বাংলাখবর প্রতিদিন

সিদ্ধান্তে অনড়: বাংলাদেশের নতুন চিঠিতে বিশ্বকাপ নাটকে ফের উত্তাপ

স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৬ | ৪:৪১
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৬ | ৪:৪১
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

অনেক নাটকীয়তার পর গত বুধবার আইসিসি বাংলাদেশকে জানিয়ে দেয়, ভারতে গিয়েই টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হবে। তবে এই নির্দেশনার পরও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বলেই স্পষ্টভাবে জানিয়েছে বিসিবি।

এরপর একই অবস্থান জানিয়ে আইসিসিকে আবারও একটি ইমেইল পাঠিয়েছে বিসিবি।

সেই চিঠিতে আগের অবস্থানের সঙ্গে যুক্ত হয়েছে নতুন একটি দাবি। ভেন্যু পরিবর্তনের বিষয়টি যেন আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানো হয়, সে অনুরোধ জানানো হয়েছে। কোনো বিষয় নিয়ে বিতর্ক তৈরি হলে আইসিসির স্বাধীন আইনজীবীদের সমন্বয়ে গঠিত এই কমিটি সেটির নিষ্পত্তি করে থাকে।
এর আগে বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বিজ্ঞাপন

বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, সরকারের এই সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই। বুধবার বাংলাদেশকে নির্দেশনা দেওয়ার পর থেকে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা এ বিষয়ে পুরোপুরি নীরব রয়েছে।

২০২৬ টি টোয়েন্টি বিশ্বকাপের বি গ্রুপে বাংলাদেশের সবগুলো ম্যাচই ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা।

সূচি অনুযায়ী প্রথম তিনটি ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইতে হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের আপত্তি সত্ত্বেও এখন পর্যন্ত এই সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

বিজ্ঞাপন

অন্যদিকে বাংলাদেশও নিজেদের অবস্থান থেকে এক পা-ও নড়েনি। ফলে বর্তমান পরিস্থিতিতে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিতই থেকে যাচ্ছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত