ধানের শীষেই উন্নয়ন: তারেক রহমান « বাংলাখবর প্রতিদিন

ধানের শীষেই উন্নয়ন: তারেক রহমান

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৬ | ১১:৫০
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৬ | ১১:৫০
Link Copied!

ধানের শীষ নির্বাচিত হলে দেশের উন্নয়ন ও জনগণের ভাগ্যের পরিবর্তন হয় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমরা যদি অতীতের সব কাজ বিবেচনা করি, তাহলে দেখব ধানের শীষকে যতবার মানুষ নির্বাচিত করেছে, ততবারই দেশের উন্নয়ন হয়েছে, জনগণের ভাগ্যের পরিবর্তন হয়েছে।’

শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর ভাষানটেকের বিআরবি ময়দানে আয়োজিত নির্বাচনি জনসভায় তারেক এ কথা বলেন।

এলাকাটি ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত। এ আসন থেকে ধানের শীষের প্রার্থী হয়েছেন তারেক রহমান। সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মঞ্চে ডেকে এলাকার সমস্যার কথা শোনেন এবং তা সমাধানের প্রতিশ্রুতি দেন।

বিজ্ঞাপন

আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে ভাষানটেক বস্তিবাসীদের পুনর্বাসন করা হবে বলে ওয়াদা করেন তারেক।

বিএনপির পরিকল্পনা তুলে ধরে তারেক বলেন, ‘বহু মানুষ প্রতি বছর কর্মসংস্থানের জন্য বিদেশে যায়। কিন্তু এই মানুষগুলো দক্ষ শ্রমিক হিসেবে যায় না। আমরা চাই তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেব। এই প্রশিক্ষণ পড়ালেখা শেষে বা শেষ হওয়ার আগেই দেব, যাতে দেশের ভেতরেই হোক অথবা দেশের বাইরে তারা যেন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে।’

ফ্যামিলি কার্ডের কথা উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘প্রতিটি পরিবারের প্রধান নারীর কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছাতে চাই। কৃষকদের আমরা কৃষি কার্ড দিতে চাই, যার মাধ্যমে তারা সহজে কৃষি ঋণ পাবে। কৃষি বীমা থাকবে। সার ও বীজ তারা পাবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘মানুষের নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসার সমস্যাগুলোর পর্যায়ক্রমে সমাধান করতে হলে অবশ্যই আগামী দিনে বাংলাদেশের একটি গণতান্ত্রিক এবং জনগণের দ্বারা নির্বাচিত সরকার প্রয়োজন। জনগণের নির্বাচিত সরকারই মানুষের সমস্যার সমাধান করতে সক্ষম হবে।’

বিএনপির চেয়ারম্যান বলেন, ‘আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে। এখন আমাদের দেশ গড়তে হবে, দেশ গঠন করতে হবে। দেশের প্রতিটি সেক্টর বিগত ১৫–১৬ বছরে ধ্বংস হয়েছে। এই ধ্বংসের ফলে দেশ অনেক পিছিয়ে গেছে। এগুলোকে আমাদের পুনর্নির্মাণ করতে হবে। যদি পুনর্নির্মাণ করতে হয়, তাহলে অবশ্যই আমাদের এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।’

‘বিগত ১৫ বছরে যারা এমপি ছিলেন, তাদের কাছে আপনার এলাকার সমস্যা নিয়ে যেতে পারেননি। এলাকার সমস্যার সমাধান করতে হলে, দেশের উন্নয়ন করতে হলে, অবশ্যই আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে’, বলেন তিনি।

তারেক বলেন, ‘দেশের অনেক তরুণ-তরুণী খেলোয়াড় হতে চায়। ক্রীড়া ব্যবস্থাকে এমনভাবে সাজাতে চাই, যাতে ছেলে-মেয়েরা পেশাদার খেলোয়াড় হতে পারে। ক্রীড়ার মাধ্যমে যাতে জীবিকা অর্জন করতে পারে—সেই প্রতিভাবানদের সামনে নিয়ে আসতে চাই।’

তিনি আরও বলেন, হাজারো মানুষের জনসভায় আজ আমরা একটি শপথবাক্য পাঠ করি। সেটি হচ্ছে— করব কাজ, গড়ব দেশ। সবার আগে বাংলাদেশ।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত