সাকিবকে ফেরানোর সিদ্ধান্ত বিসিবি নিতে পারে না: আমিনুল হক « বাংলাখবর প্রতিদিন

সাকিবকে ফেরানোর সিদ্ধান্ত বিসিবি নিতে পারে না: আমিনুল হক

স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৬ | ১২:৩৪
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৬ | ১২:৩৪
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সাফজয়ী জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী আমিনুল হক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। ক্রিকেট বোর্ডে কিছু পরিচালকের অযোগ্যতা, সাকিব আল হাসানকে দলে ফেরানো নিয়ে বিভ্রান্তি এবং মোস্তাফিজুর রহমানের আইপিএল ইস্যুতে বোর্ডের ব্যর্থতাকে তিনি বাংলাদেশের ক্রিকেটের জন্য মারাত্মক ক্ষতিকর বলে মন্তব্য করেছেন।

রোববার মিরপুর এলাকায় প্রচারণা চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমিনুল হক। তিনি বলেন, ক্রিকেট বোর্ডে এমন কিছু পরিচালক রয়েছেন যাদের ক্রিকেট সম্পর্কে ন্যূনতম ধারণাও নেই। “ক্রিকেট বোর্ডে এমন কিছু পরিচালক হয়েছেন, আমার কাছে মনে হয়েছে তারা ক্রিকেটের ‘ক’ও জানে না। তারা ক্রিকেটের সঙ্গে কখনো সংগঠক হিসেবে কাজও করেনি। এই রকম পরিচালকদের দিয়ে কীভাবে ক্রিকেটকে এগিয়ে নেওয়া যায়?”—প্রশ্ন তোলেন তিনি।

সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর বিসিবির সিদ্ধান্তের সমালোচনা করে আমিনুল হক একে ‘স্টান্টবাজি’ বলে আখ্যা দেন। তার মতে, এটি কোনো ক্রিকেটীয় সিদ্ধান্ত নয়, বরং রাষ্ট্রীয় আইনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত বিষয়, ‘সাকিবকে খেলার জন্য বিবেচনা করা রীতিমতো স্টান্টবাজি। সাকিবের বিষয়টা সিদ্ধান্ত নেবে রাষ্ট্র, রাষ্ট্রের আইন। যদি রাষ্ট্রীয়ভাবে তার বিরুদ্ধে থাকা মামলাগুলো প্রত্যাহার হয় এবং তিনি নিরপরাধ প্রমাণিত হন, তখনই তার ফেরার প্রশ্ন আসতে পারে।”

বিজ্ঞাপন

তবে সাকিব আল হাসানের প্রতি সম্মান জানিয়ে আমিনুল হক বলেন, দেশের মানুষ একজন কিংবদন্তি ক্রিকেটারের প্রত্যাবর্তন অবশ্যই দেখতে চায়। “সাকিবের মতো একজন কিংবদন্তি ক্রিকেটার ফিরে আসুক—এটা আমরা চাই। কিন্তু তাকে আনতে হলে রাষ্ট্রকে সম্মান দেখিয়ে, রাষ্ট্রের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই আনতে হবে।”

মোস্তাফিজুর রহমানের আইপিএল ইস্যুতে বিসিবির ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার মতে, বিষয়টি সময়মতো সমন্বয়ের মাধ্যমে সমাধান করা গেলে বাংলাদেশের ক্রিকেট আজ এত বড় সংকটে পড়তো না।

আমিনুল হক বলেন, “ক্রিকেট বোর্ড, ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা আইপিএলের সঙ্গে যারা জড়িত, তাদের সঙ্গে আলোচনা করে যদি মোস্তাফিজের বিষয়টা সমাধান করা যেত, তাহলে আজকে বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপে না যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতো না। এই জায়গায় ক্রিকেট বোর্ড চরম নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ক্রিকেট বাংলাদেশের ঐতিহ্য ও সম্মানের প্রতীক। ব্যক্তিগত ইস্যু বা বক্তব্যের কারণে ক্রিকেটারদের খেলা বন্ধ হয়ে যাওয়া কিংবা জাতীয় দলের ক্ষতি হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, “ক্রিকেট আমাদের মান-মর্যাদার খেলা। বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনে আমাদের সম্মান এর সঙ্গে জড়িত। কোনো ব্যক্তিগত ইস্যুর কারণে ক্রিকেট বন্ধ হয়ে যাওয়া সমীচিন নয়।”

আমিনুল হকের এই বক্তব্য দেশের ক্রিকেট প্রশাসন ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত