আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: জামায়াত প্রার্থী অধ্যক্ষ আলী আলম « বাংলাখবর প্রতিদিন

আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: জামায়াত প্রার্থী অধ্যক্ষ আলী আলম

রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৬ | ৮:৫১
রেজাউল করিম, সিনিয়র রিপোর্টার
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৬ | ৮:৫১
Link Copied!

ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আলী আলম বলেছেন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।

তিনি বলেন, আমার নির্বাচনী এলাকায় বিধ্বস্ত নদী ভাঙ্গা মানুষদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। আগামী দিনের বাংলাদেশ হবে মৌলিক গুণাবলীর বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ সেই প্রতিশ্রুতিতে আজকে যে গণজোয়ার উঠেছে, সেই গণজোয়ারে সকলের মুখে মুখে একটাই কথা- সেটা হলো দাঁড়িপাল্লার বিজয় সমাবেশে তিনি এ সব কথা বলেন। 

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার বড়ধুল ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আলহাজ্ব মজিরুল হক হাই স্কুল মাঠ প্রাঙ্গনে তিনি আরও বলেন, আমরা আর বাংলাদেশে পাতানো পঁচা দুর্গন্ধময় ৫৪ বছরের কোনো মার্কা কে আর বাংলাদেশের মানুষ ভোট দিবে না। এবার ভোট একটাই সেটা হলো দাঁড়িপাল্লার বিজয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, জনগণ সোচ্চার হয়েছে আমরা আওয়ামীলীগের শাসন দেখেছি আমরা বিএনপির শাসন দেখেছি, আমরা লাঙ্গলের শাসন দেখেছি, আমরা এই দেশের সেনাবাহিনীর শাসন দেখেছি এই শাসনামলের ৫৪ বছরেও বাংলাদেশ ও দেশের মানুষের কোনো উন্নতি হয় নাই। বাংলাদেশে জামায়েত ইসলামের রাজনীতি হলো সত্যের রাজনীতি ও মানুষ গড়ার রাজনীতি এবং উন্নয়ের রাজনীতি। যারা দেশের বাইরে হোমসেল্টারে জীবন যাপন করে তাদের মতো জামায়েত ইসলামের দেশের বাইরে কোনো হোমসেল্টার নাই।

তিনি উল্লেখ করেন, আমাদের সেল্টার বাংলাদেশ সুতরাং মিথ্যার রাজনীতি দিয়ে সমাজ পরিবর্তন করা যায় না। সত্য কে সত্য ভাবুন, সাদা কে সাদা ভাবুন আর কালোকে প্রত্যাখ্যান করুন জাতির আজকে বিবেক খুলে গেছে আমরা হাসপাতাল নির্মাণ করব সেখানে রুগীদের সেবায় এবং তাদের সুখ – দুঃখের সাথে কেউ ছলনা করতে পারবে না।আমি কাঙ্ক্ষিত বাংলাদেশ ও দেশের মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে  আগামী ১২ তারিখে আমাকে দাড়িপাল্লা মার্কায় ভোট দিবেন। 

বড়ধুল ইউনিয়ন জামায়াতের সভাপতি আলহাজ্ব মাওঃ আব্দুস ছামাদ মন্ডলের সভাপতিত্বে আরও বক্তব্য, উপজেলার জামায়াতে নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওঃ আবু হাসেম সরকার, জামায়াতে সেক্রেটারী অধ্যাপক মাওঃ মাজারুল ইসলাম, ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াতে সহকারী সেক্রোটারী মাহবুবুর রশিদ শামীম, জেলা জাতীয় যুব শক্তি সদস্য সচিব মুসা হাসেমী প্রমুখ। 

বিজ্ঞাপন

এসময় জামায়াত ইসলামীর উপজেলার পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা আগামী নির্বাচনে জামায়াত ইসলামীকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়ী করতে সকলকে আহবান জানান।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত