তারা জিতলে কেউ নিরাপদ থাকবে না: জামায়াত আমির « বাংলাখবর প্রতিদিন

তারা জিতলে কেউ নিরাপদ থাকবে না: জামায়াত আমির

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৬ | ১:০৩
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৬ | ১:০৩
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চব্বিশের বিপ্লব ছিল বুলেটের বিরুদ্ধে, আর আসছে ১২ ফেব্রুয়ারির বিপ্লব হবে ব্যালটের। তিনি বলেন, জামায়াতের কর্মীরা এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না এবং গণভোটের মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ চূড়ান্ত রায় দেবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে যশোর কেন্দ্রীয় ঈদগাহে জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলের প্রার্থীদের সমর্থন ও গণভোটের পক্ষে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, একটি দল জনগণকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে, আবার তারাই অন্য দলের নারীদের গায়ে হাত তুলছে। এই দ্বিচারিতা সহ্য করা হবে না। একই মুখে দুই ধরনের কার্যকলাপ চলতে পারে না।

বিজ্ঞাপন

তিনি বলেন, এই কর্মকাণ্ড একটি স্পষ্ট বার্তা দেয়—এখনই যারা এমন পরিস্থিতি তৈরি করছে, তারা ক্ষমতায় গেলে আমাদের মা-বোনেরা তাদের কাছে নিরাপদ থাকবে না।

জামায়াত আমির বলেন, আপনারা আমাদের কর্মকাণ্ডে বাধা দেওয়ার কে? যদি আমাদের কোনো কর্মী বা নেতা আচরণবিধি ভঙ্গ করে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। তারা যে শাস্তি দেবে, আমরা মাথা পেতে নেব। কিন্তু আপনারা আইন নিজের হাতে তুলে নেওয়ার কে?

তিনি অভিযোগ করে বলেন, জনগণের ভোটে পরাজিত হওয়ার ভয়ে কেউ কেউ ১০ দলের পক্ষে যেসব মা-বোনেরা নির্বাচনি ক্যাম্পেইনে যাচ্ছেন, তাদের সঙ্গে অমানবিক ও অভদ্র আচরণ করছে।

বিজ্ঞাপন

শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের আপামর জনগণ আজ একত্রিত হয়েছে। এই বাংলাদেশ দুর্নীতিবাজ, দখলবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে চিরতরে লাল কার্ড দেখাবে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে বাংলাদেশ জিতে যাবে, আর ‘না’ ভোট জিতলে বাংলাদেশ হেরে যাবে।

যুবসমাজের উদ্দেশে তিনি বলেন, আজকের যুবসমাজ সেই বস্তাপচা রাজনীতি দেখতে চায় না। ৫৪ বছরে যে রাজনীতি বাংলাদেশকে অন্ধকার গলিতে ঢুকিয়ে দিয়েছে এবং অন্য রাষ্ট্রের তাবেদারি করেছে, সেই রাজনীতি তারা আর চায় না।

শফিকুর রহমান বলেন, আমাদের যেসব জনপ্রতিনিধি জয়ী হবেন, তারা কখনো সম্পদের পাহাড় বানাবেন না। তাদের সম্পদ লাফিয়ে লাফিয়ে বাড়বে না। প্রতিবছর নিজেদের এবং স্বজনদের সম্পদের হিসাব প্রকাশ করতে তারা বাধ্য থাকবেন।

তিনি আরও বলেন, আমরা যুবসমাজের হাতে বেকার ভাতা তুলে দিতে চাই না, সম্মানের কাজ তুলে দিতে চাই। বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলতে চাই। বেকার ভাতা মানে তাদের অসম্মান করা। একই সঙ্গে যারা চাঁদাবাজি করে ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের জন্যও আমরা কাজের ব্যবস্থা করব।

জনসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ মোবারক হোসাইন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম, যশোর-২ আসনের প্রার্থী ডা. মোসলেহউদ্দিন ফরিদসহ অন্যান্য নেতারা।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত