৮ বার কল করেও নাকভির সাড়া পেলেন না জয় শাহ « বাংলাখবর প্রতিদিন

৮ বার কল করেও নাকভির সাড়া পেলেন না জয় শাহ

স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৬ | ২:৩৪
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৬ | ২:৩৪
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান। তবে অংশগ্রহণ এখনও নিশ্চিত নয় দলটির। বাংলাদেশকে সমর্থন জানিয়ে পুরো টুর্নামেন্ট বয়কট করতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমন গুঞ্জন শোনা যাচ্ছে।

এরই মাঝে পাকিস্তানের সংবাদমাধ্যম জিএনএন দাবি করেছে, আইসিসি চেয়ারম্যান জয় শাহ অন্তত আটবার পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে ফোন করেছেন। তবে একবারও সেই ফোনকলের জবাব দেননি নাকভি।

এছাড়াও বেশকিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে পাকিস্তানের সংবাদমাধ্যমটি। সম্প্রতি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকের পর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানান, বিশ্বকাপ ও বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত ৩০ জানুয়ারি অথবা ২ ফেব্রুয়ারির মধ্যে জানানো হবে।

বিজ্ঞাপন

জিএনএন দাবি করেছে, শুক্রবারই (৩০ জানুয়ারি) পাকিস্তান তাদের সিদ্ধান্ত ঘোষণা করতে পারে। আর সেই ঘোষণা আসতে পারে খোদ প্রধানমন্ত্রীর কণ্ঠে। এতে বোঝা যাচ্ছে, বিষয়টি এখন আর কেবল ক্রিকেট প্রশাসনের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি গুরুত্ব পাচ্ছে সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়েও।

এছাড়া বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বাংলাদেশ সফরে আসতে পারেন বলে গুঞ্জন চলছে। নাকভি পিসিবির চেয়ারম্যান ছাড়াও তিনি পাকিস্তানের সরাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত