নির্বাচিত হলে শর্ত সাপেক্ষে পরাজিতদের নিয়ে ঐক্যের সরকার গঠন করবো: জামায়াত আমির « বাংলাখবর প্রতিদিন

নির্বাচিত হলে শর্ত সাপেক্ষে পরাজিতদের নিয়ে ঐক্যের সরকার গঠন করবো: জামায়াত আমির

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩১ জানুয়ারি, ২০২৬ | ৩:১৮
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩১ জানুয়ারি, ২০২৬ | ৩:১৮
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়লাভ করলে শর্তসাপেক্ষে পরাজিতদেরকে নিয়েও দেশ গঠনে সঙ্গী করা হবে- এমনটাই জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি এই কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আগামীতে ঐক্যের সরকার গঠিত হবে। এমনকি যারা আমাদের প্রতিদ্বন্দ্বিতা করবেন, আল্লাহ যদি আমাদেরকে সফলতা দেন, আমরা যদি বিজয়ী হয়, আমরা তাদেরকেও বলবো আসেন। শর্ত মাত্র তিনটা মানলেই হবে। নাম্বার ওয়ান- নিজে কেউ দুর্নীতি করবেন না। কেউ ডাকাতি লুটপাট করবেন না এবং কেউ দুর্নীতিবাজকে নিজের বগলের তলে আশ্রয় দিবেন না। নাম্বার দুই- সকলের জন্য সমান ন্যায়বিচার নিশ্চিত করা। নাম্বার তিন- যেই জুলাইয়ের কারণে আজকে সবাই নির্বাচন রেসে এসেছি সেই জুলাইকে সম্মান করতে হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশে কে সরকারে আসবে তা এ দেশের জনগণ নির্ধারণ করবে জানিয়ে জামায়াতে আমির বলেন, বাইরের কেউ যদি নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা করে তবে জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে।

এদিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলাকে কোনো দলীয় দৃষ্টিভিঙ্গ থেকে দেখেন না জানিয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, যেকোনো দল করার অধিকার রয়েছে। কিন্তু মানুষ হিসেবে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। জনসভায় যারা রয়েছেন, তারা সবাই জামায়াতে ইসলামী করেন না।

এখানে অনেকে আছেন যারা বিএনপি করেন। এখানে অনেকে আছেন যারা অন্য দল করেন। কিন্তু সবাই আমার স্টেজে রয়েছে কারণ তারা সকলে আমার ভাই। আর আমি তাদের সবার তাহের ভাই।’

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত