রাজু ভাস্কর্যে শিবিরের ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড, গভীর রাতে সরাল ছাত্র ইউনিয়ন « বাংলাখবর প্রতিদিন

রাজু ভাস্কর্যে শিবিরের ‘হ্যাঁ’ ভোটের বিলবোর্ড, গভীর রাতে সরাল ছাত্র ইউনিয়ন

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩১ জানুয়ারি, ২০২৬ | ৫:৫৩
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩১ জানুয়ারি, ২০২৬ | ৫:৫৩
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণার একটি বিলবোর্ড সরিয়ে নিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে বিলবোর্ডটি সরানো হয়।

গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাজু ভাস্কর্যের সামনে স্থাপিত বিলবোর্ডটি ভাস্কর্যের একটি অংশ ঢেকে রাখায় ছাত্র ইউনিয়নের কর্মীরা সেটি খুলে ফেলেন। পরে বিলবোর্ডটি সরিয়ে অন্যত্র সংরক্ষণ করা হয় বলে ভিডিওতে দেখা গেছে।

এ বিষয়ে ছাত্র ইউনিয়নের (একাংশ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ বলেন, রাজু ভাস্কর্যের সামনে ইসলামী ছাত্রশিবিরের একটি বড় আকারের প্রচারণা বিলবোর্ড স্থাপন করা হয়েছিল। যেকোনো ছাত্র সংগঠনেরই তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও মতামত প্রকাশের অধিকার রয়েছে।

বিজ্ঞাপন

তবে শহীদ মঈন হোসেন রাজুর ভাস্কর্য ঢেকে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ কারণে ছাত্র ইউনিয়নের সহযোদ্ধারা ভাস্কর্যটি অবমুক্ত করতে বিলবোর্ডটি সরিয়ে নিয়েছেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত