রাজারহাটে ধানের শীষের পক্ষে মহিলাদের গণসংযোগ
মোঃ আব্দুল্লাহ আল মামুন, কুড়িগ্রাম
Link Copied!
কুড়িগ্রামের রাজারহাটে (কুড়িগ্রাম-২) বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ এর ধানের শীষ প্রতিকের পক্ষে গণসংযোগ করছেন রাজারহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মহিলাদলের নারীরা।
গণসংযোগে উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম ব্যাাপারী, জিয়া মঞ্চের আহবায়ক রওশন আহমেদ, রাজারহাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আশিকুর রহমান টুটুল, যুগ্ম আহ্বায়ক বাবলু খান, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলমসহ অনেকে।
এ-সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম। তিনি বলেন, কুড়িগ্রামের মানুষ সবমসময় অবহেলিত।
এবার যদি কুড়িগ্রাম দুই আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হয়, তবে তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামেলী কার্ড প্রদান করা হবে। এছাড়াও জনগণের নানাবিধ সমস্যা দেখবেন বলে তিনি জানান।


