এদের তো ভোট নাই, এত ভোট ওরা পেল কিভাবে: মির্জা আব্বাস « বাংলাখবর প্রতিদিন

এদের তো ভোট নাই, এত ভোট ওরা পেল কিভাবে: মির্জা আব্বাস

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ৮:৫৯
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ৮:৫৯
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিপক্ষের বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ এনেছেন ঢাকা-৮ আসনে বিজয়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি অভিযোগ করে বলেছেন, ‘এদের তো ভোট নাই। এত ভোট ওরা পেল কিভাবে।’

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জুমার নামাজের পর রাজধানীর শাহজাহানপুরে নিজ পারিবারিক কবরস্থান জিয়ারত করে মির্জা আব্বাস উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।

গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিজয়ী হয়েছেন মির্জা আব্বাস। তিনি পেয়েছেন ৫৯ হাজার ৩৬৬ ভোট। অন্যদিকে, এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।

বিজ্ঞাপন

প্রতিপক্ষের এত ভোট পাওয়া নিয়ে প্রশ্ন তুলে মির্জা আব্বাস বলেন, ‘ভোট-পূর্ববর্তী তাদের যে প্রস্তুতি ছিল… আমি বারবার বলতাম যে ওরা ইঞ্জিনিয়ারিং করবে। সেই ইঞ্জিনিয়ারিংটা ওরা করে ফেলেছে। এটা আমরা বুঝতে পারি নাই। কোন কায়দায় (ইলেকশন ইঞ্জিনিয়ারিং) করেছে, এখন বুঝতে পারছি।’

তিনি আরও বলেন, ‘এদের তো ভোট নাই। এত ভোট ওরা পেল কিভাবে!’

এ সময় বিএনপির ভূমিধস জয় নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আব্বাস বলেন, ‘আমি আনন্দিত ব্যক্তিগতভাবে। দেশবাসীও আনন্দিত। দেশবাসী আনন্দের সঙ্গে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করেছে। আমি আশা করছি জনগণ এই রায়ের প্রতিফলন পাবেন।’

বিজ্ঞাপন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন- এ বিষয়টি কেমন লাগছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার ভাল্লাগছে এ কারণে যে আমি জিয়াউর রহমানের সঙ্গে রাজনীতি শুরু করেছিলাম। তারপর দেশনেত্রী খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করেছি। এখন তাদের পরবর্তী প্রজন্মের সঙ্গে রাজনীতি করছি।’

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত