ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে ৫ জন আটক, ৯টি ঘোড়া উদ্ধার « বাংলাখবর প্রতিদিন

ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে ৫ জন আটক, ৯টি ঘোড়া উদ্ধার

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৬ | ১১:৪২
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৬ | ১১:৪২
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গোপনভাবে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে খলিশাজানি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং ট্রাকভর্তি ৯টি ঘোড়া উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন— শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামের আশরাফুল ইসলাম (২৯), কালিয়াকৈর উপজেলার রামচন্দ্রপুর এলাকার মুন্না মিয়া (২৩), গাজীপুর মহানগরের এরশাদ নগর এলাকার সাজ্জাদ হোসেন (২৬), শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া এলাকার মাহমুদ মাঝি (৩৯) ও ঢাকার জিনজিরা থানার বন্ডাকপাড়া এলাকার আবুল পাটোয়ারী (৪৬)।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদে কালিয়াকৈর থানার সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় সরকারি বনের পাশে অভিযান চালান। অভিযান শুরুর সময় জবাইয়ের প্রস্তুতি চলছিল, কিন্তু পুলিশ হস্তক্ষেপে পাঁচজনকে আটক করা হয় এবং ঘোড়াগুলো উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয়রা অভিযোগ করেন, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রাতের আঁধারে বনের ভেতরে ঘোড়া জবাই করে মাংস গরুর মাংস হিসেবে বিভিন্ন হোটেলে বিক্রি করতেন। এর আগে ১০ মার্চ উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘাইর এলাকায় বনের মধ্যে ঘোড়ার মাথা, চামড়া ও অন্যান্য অংশ পড়ে থাকতে দেখা যায়, যা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছিল।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন বলেন, চক্রটি গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রি করত। আজ অভিযান চালিয়ে জবাইয়ের আগেই ঘোড়াগুলো উদ্ধার করেছি এবং পাঁচজনকে আটক করেছি। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত