ভুল ধরিয়ে দিন, বিরোধী দলকে পানিসম্পদমন্ত্রী এ্যানি « বাংলাখবর প্রতিদিন

ভুল ধরিয়ে দিন, বিরোধী দলকে পানিসম্পদমন্ত্রী এ্যানি

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৬ | ১১:২৭
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৬ | ১১:২৭
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সরকারের ইতিবাচক কর্মকাণ্ডকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি গঠনমূলকভাবে ভুলগুলো তুলে ধরতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, সরকারের ভালো কাজগুলোকে এড্রেস করার পাশাপাশি ভুলগুলো ধরিয়ে দেয়া বিরোধী দলের কাজ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল মাঠে জেলা বিএনপি আয়োজিত জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা নির্বাচন করেছি, সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছি। জুলাই সনদ পাঠ করার মাধ্যমে সেখানে শপথ নিতে হবে এগুলার আলোচনা কখনো ছিল না এবং হয়নি।’

বিজ্ঞাপন

জুলাই সনদ নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়টি খুব জটিল নয়। সংসদের প্রথম দিন বিষয়টি উপস্থাপন করা হয়েছে এবং পরদিন আলোচনা হয়েছে। “আলোচনার পর সংসদে ‘হ্যাঁ’ বা ‘না’র মাধ্যমে এটি কার্যকর হবে এবং সংবিধানের অংশ হিসেবে অন্তর্ভুক্ত থাকবে”।

জামায়াতের আমির খাল খননের বিষয়ে ধন্যবাদ জানিয়েছেন বলে মন্ত্রী জানান, খাল খনন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং ১৮০ দিনের প্রকল্প চলমান রয়েছে। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। এ ক্ষেত্রে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, “সরকারি দলের মতো বিরোধী দলকেও ধৈর্য ধরতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা জামায়াতের আমির মাওলানা রুহুল আমিন ভূঁইয়া এবং সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত