সংরক্ষিত নারী আসনে লড়ছেন ড. আসমা শহীদ « বাংলাখবর প্রতিদিন

সংরক্ষিত নারী আসনে লড়ছেন ড. আসমা শহীদ

নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৬ | ৫:৫৯
নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৬ | ৫:৫৯
Link Copied!
ড. আসমা শহীদ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আসন্ন সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ড. আসমা শহিদ। দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সক্রিয় থাকা এবং দলের বিভিন্ন ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় আলোচনার কেন্দ্রে রয়েছেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, ড. আসমা শহিদ ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কাইচাইল গ্রামের এক সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সাবেক জনপ্রিয় নেতা রায়হান মিয়ার সুযোগ্য কন্যা।

পারিবারিকভাবেই রাজনীতির আবহে বেড়ে ওঠায় ছোটবেলা থেকেই জনসেবা ও আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি।

বিজ্ঞাপন

শিক্ষাজীবনে ড. আসমা শহিদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একজন তুখোড় ছাত্রনেত্রী ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেন এবং দলের আদর্শ বাস্তবায়নে বলিষ্ঠ ভূমিকা রাখেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, ত্যাগ এবং দলের প্রতি অবিচল নিষ্ঠা তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
স্থানীয় রাজনৈতিক মহলের মতে, ড. আসমা শহিদ একজন উচ্চশিক্ষিত, রুচিশীল এবং সাংগঠনিক দক্ষতাসম্পন্ন নেত্রী।

সংরক্ষিত নারী আসনে তাঁকে মনোনয়ন দেওয়া হলে তিনি একদিকে যেমন নারী নেতৃত্বের বিকাশে ভূমিকা রাখতে পারবেন, অন্যদিকে দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে সক্ষম হবেন। তাঁর শিক্ষাগত যোগ্যতা ও রাজনৈতিক অভিজ্ঞতা তাঁকে একজন যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

নিজের প্রার্থীতা ও আগামীর পরিকল্পনা নিয়ে ড. আসমা শহিদ বলেন, “আমি সবসময় মানুষের কল্যাণে এবং দলের স্বার্থে কাজ করে আসছি। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে জনসেবা আমার রক্তে মিশে আছে। দল যদি আমার ওপর আস্থা রাখে এবং আমাকে সুযোগ দেয়, তবে আমি আমার সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে জনগণের সেবা করতে এবং নারীর ক্ষমতায়নে কাজ করতে বদ্ধপরিকর।”

বিজ্ঞাপন

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তৃণমূল থেকে উঠে আসা এবং ছাত্ররাজনীতির অভিজ্ঞতাসম্পন্ন নেতৃত্বকে সংসদীয় রাজনীতিতে নিয়ে এলে দলের চেইন অফ কমান্ড ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। সেই বিবেচনায় ড. আসমা শহিদ একজন অত্যন্ত সম্ভাবনাময় প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।

উল্লেখ্য, আগামীকাল ৬ই এপ্রিল সংরক্ষিত মহিলা আসনে তফসিল ঘোষণা হওয়ার কথা রয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত