রাজারহাটে বিশ্ব স্বাস্থ্য দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত « বাংলাখবর প্রতিদিন

রাজারহাটে বিশ্ব স্বাস্থ্য দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি:
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৬ | ১১:০৭
কুড়িগ্রাম প্রতিনিধি:
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৬ | ১১:০৭
Link Copied!

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম রসুল রাখি।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রহমত আলি এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।

বিজ্ঞাপন

এছাড়াও অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডাঃ বিলকিস বেগম,ডাঃ উম্মে কুলসুম বিউটি,ডাঃ সিদরাতুল মুনতাহা,মেডিকেল অফিসার ডাঃ আফরোজা, ডাঃ সালভি, ডাঃ মাসুদা, ডাঃ কেয়া,আরএমও ডা. প্লাবন, রেজাউল করিম এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ জাতি গঠনে স্বাস্থ্যসেবার বিকল্প নেই। তাই প্রতিটি মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। তারা বিশ্ব স্বাস্থ্য দিবসের তাৎপর্য তুলে ধরে স্বাস্থ্যখাতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করেন।

অনুষ্ঠানটি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত