ফতুল্লায় ঝুট দখল নিয়ে যুবদলের বন্দুকযুদ্ধ, শিশুসহ আহত ১০ « বাংলাখবর প্রতিদিন

ফতুল্লায় ঝুট দখল নিয়ে যুবদলের বন্দুকযুদ্ধ, শিশুসহ আহত ১০

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৬ | ৭:৩৯
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৬ | ৭:৩৯
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

নারায়নগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানার পরিত্যক্ত ঝুট কাপড়ের ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে জাতীয়তাবাদী যুবদলের দুটি পক্ষের মধ্যে ভয়াবহ বন্দুকযুদ্ধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালের এই সহিংসতায় এক মাদরাসা ছাত্রসহ অন্তত দুইজন গুলিবিদ্ধ হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৮ জন।

সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত ফতুল্লার পঞ্চবটী এলাকার ‘বেস্ট স্টাইল কম্পোজিট’ গার্মেন্টসের সামনে এই সংঘর্ষ চলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সারজিল আহমেদ অভি এবং ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদ গ্রুপের সমর্থকরা দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র নিয়ে একে অপরের ওপর চড়াও হয়।

বিজ্ঞাপন

সংঘর্ষের সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘গুলি ও বোমার শব্দে আমরা ভয়ে ঘরের দরজা-জানালা বন্ধ করে দিয়েছিলাম। রাজপথে এভাবে প্রকাশ্য আগ্নেয়াস্ত্রের মহড়া আমরা আগে দেখিনি।’

আহতদের মধ্যে ১২ বছর বয়সী মাদরাসা ছাত্র ইমরান হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তার বাবা আসমাউল হোসেন জানান, পথ দিয়ে যাওয়ার সময় ইমরানের বুকের নিচে গুলি লাগে। তাকে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্য গুলিবিদ্ধ ব্যক্তি রাকিব (২২) স্থানীয় বিএনপি নেতা খোকা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ছিল জেলা যুবদলের একটি পক্ষের হাতে। সম্প্রতি অন্য একটি পক্ষ সেখানে আধিপত্য বিস্তারের চেষ্টা করলে এই বিরোধ চরম আকার ধারণ করে।

বিজ্ঞাপন

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি এবং সিসিটিভি ফুটেজ দেখে দায়ীদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গত কয়েক বছর ধরে বাংলাদেশের শিল্পাঞ্চলগুলোতে পোশাক কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা ও সংঘর্ষ একটি নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকের এই ঘটনা সেই আধিপত্য বিস্তারের লড়াইয়েরই সর্বশেষ বহিঃপ্রকাশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত