হোমনায় স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

হোমনায় স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

রাসেল আহমেদ, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৬ | ১০:১৬
রাসেল আহমেদ, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৬ | ১০:১৬
Link Copied!
অভিযুক্ত আশিক -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুমিল্লার হোমনায় অটোরিক্সা থেকে নামিয়ে স্বামীকে গাছে বেঁধে এক গৃহবধূকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় আন্তঃজেলা ডাকাত সদস্য আশিকুর রহমানকে প্রধান আসামী করে থানায় ৭জনের নামে মামলা রুজু করা হয়েছে।

ঘটনাটি ঘটে বুধবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায়।

মামলার সূত্রে জানা যায়, ভিকটিম নারী তাঁর স্বামীসহ হোমনা পৌর এলাকায় ভাড়া করা বাসায় থাকেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাঁরা একটি অটোরিক্সাযোগে তিতাস উপজেলায় বাবার বাড়ি যাচ্ছিলেন। এসময় হোমনা-গৌরীপুর আঞ্চলিক সড়কের মাথাভাঙা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় পৌছলে পিছন থেকে পিছু নেয়া ওপারচর গ্রামের ডাকাতদল সদস্য আশিকুর রহমান (২৪) ও তাঁর আরও ৬/৭জন সহযোগী ওই দম্পতিকে বহন করা অটোরিকশাটি থামিয়ে ওই দম্পত্তিকে ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশের রাস্তা দিয়ে ছয়ফুল্লাকান্দির দিকে নির্জন জায়গায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

সেখানে আশিকুর রহমান ও তাঁর দুই সহযোগী ওই নারীকে হাত-মুখ চেপে রাখেন এবং অন্যরা তাঁর স্বামী ও অটোরিকশার চালককে দূরে গাছের সাথে বেঁধে গৃহবধূকে সেচ্ছায় শারারিক সম্পর্কের প্রস্তাব দেয়, না হলে তার স্বামী মেরে ফেলার হুমকি দিয়ে নির্যাতন শুরু করে।

এরপর ওই গৃহবধূ রাজি না হলে আশিকুর রহমান ওই গৃহবধূকে জোর করে ধর্ষণ করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে অভিযুক্তরা ওই দম্পতিকে ছেড়ে দিলে তাঁরা হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন। সেখান থানায় জানানো হলে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে মামলার প্রক্রিয়া করেন।

এ বিষয়ে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. শহিদ উল্লাহ জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে এক নারী ও তাঁর স্বামী হাসপাতালে এসেছিলেন। ওই নারীকে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) টমাস বড়ুয়া জানান, খবর পাওয়ার পরপরই আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করেছি। ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত