আরপিও বিধি লঙ্ঘনের অভিযোগে মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত « বাংলাখবর প্রতিদিন

আরপিও বিধি লঙ্ঘনের অভিযোগে মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৬ | ৭:৪৭
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৬ | ৭:৪৭
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত করেছে নির্বাচন কমিশন। সরকারি চাকরি থেকে পদত্যাগের সময়সীমা সংক্রান্ত আরপিও বিধি লঙ্ঘনের অভিযোগে ইসি এই সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে এই ঘোষণা দেওয়া হয়। তবে একই জোটে থাকা বাকি ১২ জন প্রার্থীর মনোনয়ন প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করেছে কমিশন।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) অনুযায়ী কোনো সরকারি চাকরিজীবী চাকরি ছাড়ার অন্তত তিন বছর পর সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। আইনজ্ঞদের মতে মনিরা শারমিনের ক্ষেত্রে এই শর্ত লঙ্ঘিত হয়েছে। তিনি ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকে অফিসার পদে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

চাকরি ছাড়ার মাত্র চার মাসের মাথায় তিনি সংরক্ষিত নারী আসনে প্রার্থী হয়েছেন, যা আইনত প্রশ্নবিদ্ধ। নির্বাচন কমিশন তাকে চাকরি থেকে পদত্যাগের প্রয়োজনীয় তথ্যপ্রমাণ জমা দেওয়ার জন্য বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে।

বুধবার প্রথম দিনে জামায়াত জোটের মোট ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে, যার মধ্যে মনিরা শারমিন বাদে বাকি ১২ জনের প্রার্থিতা বৈধ বলে জানানো হয়। আগামী বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিএনপি জোটের ৩৬ জন, একজন স্বতন্ত্র প্রার্থী এবং আরও তিনজনের মনোনয়নপত্র যাচাই করা হবে।

বিরোধী দলীয় জোটের জন্য বরাদ্দ ১৩টি সংরক্ষিত আসনে প্রার্থীর তালিকা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ৮ জন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ২ জন অর্থাৎ মনিরা শারমিন ও মাহমুদা আলম, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে একজন এবং জাগপা থেকে একজনকে প্রার্থী করা হয়েছে।

বিজ্ঞাপন

এর পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এক শিশুর মাকে সংরক্ষিত নারী আসনে বিশেষ প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। গত সোমবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে এই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছিল।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত