ফেসবুকে ‘বিভ্রান্তিকর’ পোস্ট, কুড়িগ্রাম জেলা বিএনপি নেতা সোহেল কায়কোবাদের পক্ষ জিডি « বাংলাখবর প্রতিদিন

ফেসবুকে ‘বিভ্রান্তিকর’ পোস্ট, কুড়িগ্রাম জেলা বিএনপি নেতা সোহেল কায়কোবাদের পক্ষ জিডি

মো.আব্দুল্লাহ আল মামুন, কুড়িগ্রাম
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৬ | ৮:৪১
মো.আব্দুল্লাহ আল মামুন, কুড়িগ্রাম
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৬ | ৮:৪১
Link Copied!

কুড়িগ্রামে জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বিভ্রান্তিকর’ তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে এ ঘটনায় দলীয় ও ব্যক্তিগত মর্যাদাহানির অভিযোগ তুলে রাজারহাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

অভিযোগে জানা যায়, ‘Rajarhat Narrative’ নামে একটি ফেসবুক পেজ থেকে কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদের একটি পুরোনো ছবি পোস্ট করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়। পেজটির অ্যাডমিন পরিচয় গোপন থানায় এর মালিকের পরিচয় পাওয়া যায়নি।

জিডি সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় কুড়িগ্রাম-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনি প্রচারণা চালান সোহেল হোসনাইন কায়কোবাদ। প্রচারণার অংশ হিসেবে তিনি বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন এবং ভোটারদের সঙ্গে সাক্ষাৎ,ছবি তোলা ও করমর্দন করেন।

বিজ্ঞাপন

এ সময় রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙা এলাকায় স্থানীয় অনেকের সঙ্গে তোলা একটি ছবি সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। ওই পোস্টে দাবি করা হয়, কারাবন্দি র‍্যাব কর্মকর্তা ও কুড়িগ্রামের বাসিন্দা আলেপ উদ্দিনের জামিনের জন্য তদবির করছেন সোহেল হোসনাইন কায়কোবাদ। তবে পোস্টে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

এ ঘটনায় ‘মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য’ প্রচারের অভিযোগ এনে সোহেল হোসনাইন কায়কোবাদের পক্ষে রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এড.শফিকুল ইসলাম রাজারহাট থানায় জিডি করেন।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি সাইবার মামলার জন্য সিআইডি তদন্তের অনুমতি চেয়ে রাজারহাট কোর্টে আবেদন করবেন বাদী। এরপর পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, নির্বাচনি প্রচারণার সময় এলাকার সাধারণ মানুষের সঙ্গে স্বাভাবিকভাবে সাক্ষাৎ করেছি। কে কার আত্মীয় বা কোন দলের, তা বিবেচনা করে ভোট চাওয়া সম্ভব নয়। এখন সেই সময়কার ছবি ব্যবহার করে অপতথ্য ছড়িয়ে আমার ও দলের মানহানি করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, বিষয়টি সাইবার ট্রাইব্যুনালে পাঠানো প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জামায়াত-এনসিপি সমর্থিত প্রার্থীর কাছে পরাজিত হন সোহেল হোসনাইন কায়কোবাদ। পরবর্তীতে তাকে কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত