ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়রপ্রার্থী সাদিক কায়েম « বাংলাখবর প্রতিদিন

ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়রপ্রার্থী সাদিক কায়েম

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১ মে, ২০২৬ | ৩:৪০
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১ মে, ২০২৬ | ৩:৪০
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে শুক্রবার (১ মে) সকালে আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর এক কর্মী সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এতে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর থানা ও বিভাগীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঘোষণার সময় সাদিক কায়েম উপস্থিত থাকলেও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেননি বলে দলীয় সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা যায়, আগামী এক থেকে দুই দিনের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতার ঘোষণা দেবে। এদিকে দলটির নির্ভরযোগ্য একটি সূত্র দাবি করেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যেই সাদিক কায়েম সম্প্রতি তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) খাগড়াছড়ি থেকে স্থানান্তর করে ঢাকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।

তবে এখন পর্যন্ত তিনি প্রকাশ্যে বড় ধরনের কোনও নির্বাচনি প্রচারণা শুরু করেননি। দলীয় নেতাকর্মীদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ও সাংগঠনিক কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের জন্যই প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এক থেকে দুই দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত