চাকরির নামে মরনফাঁদ: তাহমিনা ফোর্স সিকিউরিটি সার্ভিস লিমিটেড « বাংলাখবর প্রতিদিন

চাকরির নামে মরনফাঁদ: তাহমিনা ফোর্স সিকিউরিটি সার্ভিস লিমিটেড

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৫ মে, ২০২৬ | ১১:২১
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৫ মে, ২০২৬ | ১১:২১
Link Copied!
প্রতারক রাকিব ও জুনায়েদ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

অসহায় বেকারদের ইমোশনকে পুঁজি করে ভয়ংকর জালিয়াতি ও প্রতারণার আরেক নাম “তাহমিনা ফোর্স সিকিউরিটি সার্ভিস লিমিটেড”। অভিযোগ এসেছে- এখানে চাকরি দেয়ার নাম করে সাধারণ মানুষের থেকে হাতিয়ে নেওয়া হয় লক্ষ লক্ষ টাকা। অথচ চাকরির নামে লবডঙ্কা।

কথিত চাকরিদাতা প্রতিষ্ঠান তাহমিনা ফোর্স সিকিউরিটি সার্ভিস লিমিটেড এ চলে নানামুখী জালিয়াতি ও অবৈধ চাকরি বাণিজ্য। সেই সাথে চলে গ্রাহকদের থেকে কৌশলে টাকা হাতিয়ে নেয়ার রমরমা বাণিজ্য। দীর্ঘদিন ধরে বিভিন্ন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সরেজমিনে অনুসন্ধানে নামে আমাদের অনুসন্ধানী টিম। যেখানে মেলে চাকরির নামে টাকা হাতিয়ে নেওয়ার স্পষ্ট প্রমাণ।

ভুক্তভোগীদের অভিযোগ, “এখানে যারা চাকরির জন্য আসে, তাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে তাদের থেকে নগদ অর্থ হাতিয়ে নেয় একটি সিন্ডিকেট। শুধু তাই নয়, তারা মানুষকে এক অফিস থেকে অন্য অফিসে মিথ্যা কথা বলে পাঠিয়ে হয়রানি করে। বিশেষ করে রাকিব হাসান তন্ময় ও জুনায়েদ হাসান নামে দুইটা প্রতারক আছে- যারা মানুষকে মিথ্যা কথা বলে বিভিন্ন চাকরীর নাম করে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা।”

মূলত এই তাহমিনা ফোর্স সিকিউরিটি সার্ভিস লিমিটেড গরীব মানুষের জন্য এক মরণফাঁদ। তাদের জালিয়াতি ও প্রতারণার একাধিক অডিও রেকর্ড এসেছে আমাদের অনুসন্ধানী টিমের হাতে। কথিত ওই হাউজে রাকিব ও জুনায়েদ চাকরিপ্রত্যাশী গরীব মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে চাকরির নাম করে টাকা হাতিয়ে নিয়ে তাদেরকে নিঃস্ব করে দিচ্ছে। যে মানুষগুলো তাদেরকে বিশ্বাস করে টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছে তারা এখন আইনের আশ্রয় নিবে বলে জানিয়েছে।

এই কথিত তাহমিনা ফোর্স সিকিউরিটি সার্ভিস লিমিটেড প্রতিষ্ঠানকটি রাজধানীর অদূরে ধামরাই ধুলিভিটায় অবস্থিত। আরেকটি অফিস যাত্রাবাড়ীতে রয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগীদের অভিযোগ, কথিত সিকিউরিটি প্রতিষ্ঠানটি মানুষকে বলে যে তাদের অনেকগুলো শাখা অফিস আছে। সেই সূত্র অনুযায়ী প্রতারক রাকিব হাসান তন্ময় ও জুনায়েদ হাসান নামে দুই যুবক বর্তমানে নবীনগর পল্লীবিদ্যুৎ নামক যায়গায় অফিস নিয়ে হাজারো অসহায় মানুষকে প্রতারণার শিকার করছে। আমরা চাই অতি দ্রুত যারা এসব প্রতারণার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। তাছাড়া এমন সব প্রতারক প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে বন্ধ করে দেওয়ার আহ্বান জানাচ্ছি।

পরিচয় গোপন রাখার শর্তে আরেকজন ভুক্তভোগী বলেন, এরা নাম দিয়েছে সিকিউরিটি হাউজ। অথচ এদের কাজ সবই অনৈতিক। কারণ সিকিউরিটি সার্ভিসের বাইরেও তাদের বিভিন্ন সরকারি ও প্রাইভেট চাকরির লাইন আছে বলে আমাদের অনেকের কাছ থেকেই টাকা নিয়েছে। কিছু প্রাইভেট ব্যাংক ও সরকারি চাকরির লাইন আছে বলে আমাদের প্রলোভন দেখায় তারা। আমরা লোভে পা দিয়ে ভুল করেছি। তবে আমাদের মতো আর কেউ যেন এই ফাঁদে পা না দেয়। সেজন্য আপনাদের মাধ্যমে এই রাকিব ও জুনায়েদের বিচার চাই আমরা।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত