ছাত্রদলের কমিটিতে পদ পেলেন ছাত্রলীগের ১১ নেতা « বাংলাখবর প্রতিদিন

ছাত্রদলের কমিটিতে পদ পেলেন ছাত্রলীগের ১১ নেতা

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৫ মে, ২০২৬ | ৩:৩৬
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৫ মে, ২০২৬ | ৩:৩৬
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ শাখা ছাত্রদলের সদ্য ঘোষিত ৩২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে ছাত্রলীগের পদধারী ১১ নেতা পদ পেয়েছেন। এ নিয়ে চলছে দলে ও বাইরে সমালোচনার ঝড়।

গত শুক্রবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত এক চিঠিতে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মেডিক্যাল কলেজ শাখার আহ্বায়ক করা হয়েছে তানভীর আব্দুল্লাহকে এবং মেহেদী হাসানকে ও সদস্যসচিব করা হয়।

তবে কমিটিতে মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের ২০২৩ সালের কমিটির পদধারী ১১ নেতা জায়গা পেয়েছেন। এর মধ্যে যুগ্ম আহ্বায়ক হিসেবে জায়গা পেয়েছেন কলেজ শাখা ছাত্রলীগের সদস্য মো. মোহাইমিনুল ইসলাম নোমান, রিজভী আহমেদ, সাদ মোহাম্মদ, নিলয় সাহা প্রয়াস, জান্নাতুল ইসলাম নাবিল, আব্দুল বাসেত শিবলু, আরাফাত হোসাইন রিফাত, জাকারিয়া আরজু ও সাব্বির আহমেদ সৌরভ। এ ছাড়া সদস্য হিসেবে জায়গা পেয়েছেন ছাত্রলীগের কমিটির সদস্য মেহেরাব হোসেন মিয়াদ ও প্রান্ত সাহা।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব মেহেদী হাসান গণমাধ্যমে বলেন, ‘এ নিয়ে আমি কোনও কথা বলতে চাই না।’

তবে ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম বলেন, ‘মেডিক্যাল কলেজ শাখা ছাত্রদলের কমিটির বিষয়টি ছাত্রদল কেন্দ্রীয় কমিটি সরাসরি দেখে থাকে। যদি ছাত্রলীগের কেউ তথ্য গোপন করে ছাত্রদলের কমিটিতে ঢুকে যায় তাহলে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে মেডিক্যাল কলেজ শাখার ছাত্রদলের ঘোষিত কমিটিতে ছাত্রলীগের নেতারা জায়গা পাওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। কেউ কেউ কমিটি বাতিলের দাবি তুলেছেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত