দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: দুদু « বাংলাখবর প্রতিদিন

দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: দুদু

মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ২১ মে, ২০২৬ | ৪:২০
মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ২১ মে, ২০২৬ | ৪:২০
Link Copied!

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জামায়াত ইসলামকে নিয়ে ব্যবসা করে। দেশে যতো অপকর্ম হচ্ছে সব জামায়াতে ইসলামী করছে, কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে বিএনপি সরকারের উপর।

বৃহস্পতিবার (২১ মে) জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, একটি মহল আছে, যারা মিথ্যা ছাড়া অন্য কোনো ভালো জিনিস চিন্তা করতে পারে না। কখনোই তারা মানুষের আস্থা-বিশ্বাসের সঙ্গে থাকতে পারে নাই বলে সরকারে যাওয়া দূরে থাক উল্লেখযোগ্য কোনো মানুষের সমর্থনও নেই। এরা ইসলামকে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে ভূমিকা পালন করে। রাজনীতিতে এরা এমনই একটি অংশ মিথ্যা ছাড়া এদের আর কিছু নাই।

বিজ্ঞাপন

সেই মহলটি হচ্ছে জামায়াতে ইসলামী উল্লেখ করে তিনি বলেন, ‘তারা ইসলামকে নিয়ে ব্যবসা করে। বাংলাদেশ এখন যে অপকর্মগুলো বিভিন্ন ক্ষেত্রে দেখছি, তা নিয়ে যদি আলোচনা করি তাহলে তারা হয়তো কষ্ট পাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যত অপকর্ম হচ্ছে সেই অপকর্ম তারা করছে। কিন্তু প্রসঙ্গটি সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।’

এদেশে সবচেয়ে বেশি নারী নির্যাতন এবং মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশি খুন ও হত্যা করেছে জামায়াতে ইসলামী বলে দাবি করেন বিএনপির এ নেতা। তিনি বলেন, ‘এটা ইতিহাসের ধারা। এরা কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এরা ৪৭ সালে পাকিস্তান আন্দোলনে ছিল ব্রিটিশদের পক্ষে। একাত্তর সালে বাংলাদেশের মানুষ যখন জানতো বাংলাদেশ অবধারিত তখন বাংলাদেশের পক্ষে নেয়নি। তারা নিয়েছিল পাকিস্তানের পক্ষ।

এরাই যখন মুখোশ পড়ে এদেশের ভালো করতে নিজেদের উৎকর্ষতা তুলে তখন হুঁশিয়ার হতে হবে বলেও সতর্ক করেন বিএনপির ভাইস চেয়ারম্যান।

বিজ্ঞাপন

তিনি বলেন, হুঁশিয়ার হতে হবে এই কারণে যে, এরা ইতোমধ্যে মানুষের কাছে বট বাহিনী হিসেবে চিহ্নিত। এই যে এখন আমি ওদের সমালোচনা করছি, তা যখন মিডিয়ায় আসবে তখন আমার গোষ্ঠী উদ্ধার করে ফেলবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত