কুড়িগ্রামের রাজারহাট নাজিম খাঁ বাজারে জমজমাট সর্বশেষ কুরবানীর পশুর হাট « বাংলাখবর প্রতিদিন

কুড়িগ্রামের রাজারহাট নাজিম খাঁ বাজারে জমজমাট সর্বশেষ কুরবানীর পশুর হাট

মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ২৩ মে, ২০২৬ | ৬:৫৪
মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ২৩ মে, ২০২৬ | ৬:৫৪
Link Copied!
পশুর হাট -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিম খাঁ বাজারে সাথে নাজিম খাঁ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে পশুর হাট।

২৩ মে শনিবার দুপুরে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাজিম খাঁ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বসা বিশাল এই পশুর হাটে দেখা যায়- বিক্রেতারা গরু নিয়ে হাটে উপস্থিত হচ্ছেন। অনেকে আগেই উপস্থিত হয়েছে, দুপুর দুইটা পর্যন্ত ক্রেতাদের উপস্থিতি ছিল কম। বেলা গরিয়ে যাওয়ার পর ক্রেতান হাটে উপস্থিতি বাড়ছে বলে হাট কর্তৃপক্ষ জানিয়েছেন। দূর-দূরান্ত থেকে আসা মানুষে পুরো হাট শেষ মুহূর্তে জমিয়ে উঠে।

কুরবানীর পশু কিনতে আসা কয়েকজন ক্রেতা জানান, বিক্রেতারা পশুর দাম অনেক বেশি হাঁকাচ্ছেন। পাশাপাশি দরদামেও খুব একটা ছাড় না থাকায় অনেকেই পছন্দের পশু কিনতে না পেরে খালি হাতেই বাড়ি ফিরছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে বিক্রেতাদের দাবি ভিন্ন। তাদের ভাষ্য, পশু লালন-পালনে খরচ বেড়ে যাওয়ায় তারা আশানুরূপ দাম পাচ্ছেন না। অনেক ক্রেতা কম দামে পশু কিনতে চাইলেও সেই দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না বলে জানান তারা।

হাট ইজারাদারের পক্ষ থেকে জানানো হয়, ঈদের এখনও প্রায় এক সপ্তাহ বাকি থাকায় ক্রেতারা বিভিন্ন হাট ঘুরে পশুর দাম যাচাই করছেন। তবে হাটে ক্রয়-বিক্রয়ের পরিমাণ সন্তোষজনক বলেও জানান তারা। তবে ছাগল হাটিতে ভিড় বেশি লক্ষ্য করা গেছে। তবে নাজিম খাঁ পশুর আজ ২৩ মে শনিবার থেকে কোরবানির পশুর সর্বশেষ হাট।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত