খুলনায় একই পরিবারের তিনজনকে হত্যা « বাংলাখবর প্রতিদিন

খুলনায় একই পরিবারের তিনজনকে হত্যা

খুলনা প্রতিনিধি:
আপডেটঃ ৩০ মে, ২০২৬ | ১১:১০
খুলনা প্রতিনিধি:
আপডেটঃ ৩০ মে, ২০২৬ | ১১:১০
Link Copied!
প্রতীকী ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

খুলনা মহানগরীতে একটি ঘর থেকে নারী-শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ মে) রাত ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গার তমিজউদ্দিন সড়কের দারুস আমান মহল্লার শরিফুল ইসলামের বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

সোনাডাঙ্গা থানার থানার ওসি মো. রফিকুল ইসলাম তিনজনের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। নিহতরা হলেন, বেবী বেগম (৫৫) এবং তার নাতি শামীম (১৩) ও মুস্তাকিম (৪)।

এই ঘটনায় নিহত শামীম ও মুস্তাকিমের মা ফাতেমা বেগম ওরফে মেরীকে (৩৫) আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাত ৮টার দিকে সোনাডাঙ্গার তমিজউদ্দিন সড়কের দারুস আমান মহল্লার শরিফুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া ফাতেমা বেগমের ওরফে মেরীর মা বেবী বেগম এবং তার প্রথম পক্ষের সন্তান শামীম ও মুস্তাকিমের (৪) মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত দুই শিশুর বাবার নাম মাসুম বেপারী।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার আব্দুর রাজ্জাক জানান, ৪ বছর আগে নগরীর লবণচরা থানার কৃষ্ণনগর এলাকার কাশেম বেপারীর ছেলে মাসুম বেপারীর সঙ্গে তার স্ত্রী ফাতেমা বেগমের ডিভোর্স হয়। এরপর ফাতেমা রফিকুল ইসলাম নামে আরেকজনকে বিয়ে করেন। বিয়ের পর থেকে সে আগের পক্ষের সন্তান শামীম ও মুস্তাকিম এবং মা বেবী বেগমকে নিয়ে বর্তমান স্বামী রফিকুল ইসলামের সঙ্গে বসবাস করতেন। এ নিয়ে প্রায়ই সময় ফাতেমার সঙ্গে তার বর্তমান স্বামী রফিকুলের ঝগড়া-ফ্যাসাদ লেগেই থাকতো।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই জের ধরেই ওই তিনজনকে হত্যা করা হয়েছে। নিহত তিনজনের মধ্যে শামীম ও মুস্তাকিমকে শ্বাসরোধে এবং বেবী বেগমকে ধারালো বস্তু দিয়ে আঘাত করে করে হত্যা করা হয়েছে।

বিজ্ঞাপন

বেবী বেগমের মুখে ও মাথায় ধারলো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে ফাতেমা বেগম সোনাডাঙ্গা থানা পুলিশের হেফাজতে রয়েছে। তার কাছ থেকে তথ্য নিয়ে ঘাতক রফিকুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত