রাজারহাটে কুখ্যাত মাদক ব্যবসায়ী শ্যামল চন্দ্র গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের জেল-জরিমানা « বাংলাখবর প্রতিদিন

রাজারহাটে কুখ্যাত মাদক ব্যবসায়ী শ্যামল চন্দ্র গ্রেফতার: ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের জেল-জরিমানা

মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ৩ জুন, ২০২৬ | ৩:১৬
মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ৩ জুন, ২০২৬ | ৩:১৬
Link Copied!
কুখ্যাত মাদক কারবারি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসহ শ্যামল চন্দ্র নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানা পুলিশ এস আই আতিকুল ইসলাম এবং এএসআই রায়হান এই সফল অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে উমর মজিদ ইউনিয়নসহ রাজারহাটের বিভিন্ন এলাকায় সুকৌশলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল শ্যামল চন্দ্র। তার বিরুদ্ধে এলাকায় যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া এবং মাদক সিন্ডিকেট গড়ে তোলার সুনির্দিষ্ট অভিযোগ ছিল।

গ্রেফতারের পর শ্যামল চন্দ্রের দেহ তল্লাশি করে এবং তার হেফাজতে থাকা অবস্থায় গাঁজা সহ সেবন ও নেশাগ্রস্ত অবস্থায় জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে শ্যামল চন্দ্র বর্মনকে (৫৬) নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত ব্যক্তি উপজেলার উমর মজিদ ইউনিয়নের ঘুমারুভিমশীতলা পূর্ব দানানগর গ্রামের ভবেন্দ্র নাথের পুত্র।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২জুন) উপজেলার উমর মজিদ ইউনিয়নের পূর্ব দানানগর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সামিউর রহমান এই রায় প্রদান করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কুখ্যাত মাদক ব্যবসায়ি শ্যামলকে আটক করা হলে ভ্রাম্যমাণ আদালতে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। রাজারহাট থানা পুলিশের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সামিউর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, শ্যামল চন্দ্র বর্মন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ধারা ৯(১) (গ) লঙ্ঘন করে গাঁজা সেবন ও ব্যবহার করেছেন। এ অপরাধে আইনটির ধারা ৩৬ (১)-এর সারণির ২১ নম্বর ক্রমিক অনুযায়ী তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বিজ্ঞাপন

এছাড়া গাঁজা সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্তিকর আচরণ করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬(৫) অনুযায়ী তাকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০টাকা অর্থ দণ্ড প্রদান করা হয়।

তার বিরুদ্ধে রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের এই নেটওয়ার্ক উপড়ে ফেলতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত