রাজারহাটে প্রতিপক্ষের হামলায় নারী সহ আহত ২, থানায় অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

রাজারহাটে প্রতিপক্ষের হামলায় নারী সহ আহত ২, থানায় অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি:
আপডেটঃ ৭ জুন, ২০২৬ | ৮:৪২
কুড়িগ্রাম প্রতিনিধি:
আপডেটঃ ৭ জুন, ২০২৬ | ৮:৪২
Link Copied!

রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় নারী সহ দুজনকে আহত করার ঘটনা ঘটেছে।

স্থানীয় সুত্রে ও অভিযোগ সুত্রে জানা যায় গত শনিবার ৬ই জুন বিকেলে উপজেলার নাজিম খান ইউনিয়নের রতিরাম পাঠান পাড়া ফাতেমা বেগমের সাথে পার্শ্ববর্তী উমরমজিদ ইউনিয়ের ফুলখা মজাহিদপাড়ার মো: গাফফার মন্ডল গংয়ের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিলো।

ফাতেমা বেগম নিজ নামীয় তফসিল বর্ণিত জমিতে বসতবাড়ী ও ভোগ দখল করে আসছেন।উক্ত জমিজমা নিয়ে প্রতিপক্ষের সাথে আদালতে মামলা মোকদ্দমা চলছে।ঘটনার দিনে মো:গাফফার মন্ডল সহ ১০/১২ জন দেশীয় অস্ত্র নিয়ে ফাতেমা বেগমের ভোগ দখলীয় জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করলে ফাতেমা বেগম ও তার ভাই ও মেয়ের জামাই বাধা দিতে গেলে গাফফার মন্ডল,হারুন,রায়হান,রিফাত সহ ১০/১২ তাদের উপর হামলা করে আহত করে।

বিজ্ঞাপন

তাদের হাতে থাকা লাঠি শোঠা ও রডের আঘাতে ফাতেমা বেগমের মেয়ে শাহানা আহত হন,ভাই সিরাজুল ইসলাম,রবিউল ইসলাম এর উপর গাফফার গংয়ের হামলায় শরীরের বিভিন্ন জায়গায় ছিলাজখম হয়।ফাতেমা বেগমের জামাই জিয়াউর রহমান তাদের হামলা থেকে শ্বশুর শাশুড়ী ও স্ত্রীকে রক্ষা করতে গেলে তাকেও বেধম মারপিট করে শরীরে বিভিন্ন জায়গায় গুরুতর ছিলা জখম করে।

এই ঘটনায় ভুক্তভোগী ফাতেমা বেগম রাজারহাট থানায় বাদী হয়ে মো:গাফফার মন্ডল কে প্রধান আসামী করে মোট ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

এবিষয়ে রাজারহাট থানার তদন্ত কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক মো.কামরুল হাসান বলেন,অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল থেকে দেশিও অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত