উমর মজিদ ইউপি'র ৪নং ওয়ার্ডে ঈদগাহ মাঠে খাজা মঈনুদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত « বাংলাখবর প্রতিদিন

উমর মজিদ ইউপি’র ৪নং ওয়ার্ডে ঈদগাহ মাঠে খাজা মঈনুদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ১০ জুন, ২০২৬ | ১১:০৯
মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ১০ জুন, ২০২৬ | ১১:০৯
Link Copied!

কুড়িগ্রামে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফুলখা গ্রামে এক বর্ণাঢ্য ও প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও জনপ্রিয় প্যানেল চেয়ারম্যান পদপ্রার্থী খাজা মঈনুদ্দিন কুটিয়াল।

আলোচনা সভায়, তার বক্তব্যে ৪নং ওয়ার্ড সহ উমর মজিদ ইউপি’র রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং সুপেয় পানির সংকট নিরসনে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

স্থানীয় যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং ইউনিয়ন পরিষদের সকল নাগরিক সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় সহজভাবে পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন তিনি।
​
সভায় উপস্থিত ফুলখা গ্রামের সাধারণ ভোটার ও মুরব্বিগণ খাজা মঈনুদ্দিনের বিগত দিনের সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং আগামী নির্বাচনে তার পাশে থাকার আশ্বাস দেন।

​তিনি বলেন, “আমি আপনাদের সন্তান। আপনাদের সুখ-দুঃখে পাশে থাকাই আমার মূল লক্ষ্য। ৪নং ওয়ার্ডকে একটি আদর্শ ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আমি আপনাদের দোয়া ও পূর্ণ সমর্থন কামনা করছি।”

​সভায় ফুলখা গ্রামসহ ৪নং ওয়ার্ডের বিপুল সংখ্যক সাধারণ জনগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং তরুণরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত