রাজারহাটের ফরকেরহাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এমপি আতিক মুজাহিদ এর উপস্থিতিতে স্থানীয় কমিটি ঘোষণা « বাংলাখবর প্রতিদিন

রাজারহাটের ফরকেরহাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এমপি আতিক মুজাহিদ এর উপস্থিতিতে স্থানীয় কমিটি ঘোষণা

মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ১৪ জুন, ২০২৬ | ১:২৫
মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার:
আপডেটঃ ১৪ জুন, ২০২৬ | ১:২৫
Link Copied!

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফরকেরহাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় নতুন সাংগঠনিক কমিটি ঘোষণা করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপি’র ড. আতিকুর রহমান মুজাহিদ।

শুক্রবার (১৩ জুন) রাত ১০টায়, ফরকেরহাটে এনসিপির অফিসে এ সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

​সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি ড. আতিক মুজাহিদ বলেন, “রাজনীতি হবে সাধারণ মানুষের কল্যাণের জন্য, কোনো ব্যক্তিস্বার্থ বা পকেট ভারী করার জন্য নয়। তৃণমূল পর্যায়ে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি করতে জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে।”

তিনি স্থানীয় প্রশাসনকে জনগণের সেবক হিসেবে কাজ করার আহ্বান জানান এবং এলাকার রাস্তাঘাটসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

​আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য ফরকেরহাট অঞ্চলের এনসিপির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

​অনুষ্ঠানে এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, উমর মজিদ ইউনিয়নের সভাপতি নুরনবী সাহ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় বিপুলসংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত