খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ঢাকা কলেজ কেন্দ্রে আটক ৫০ পরীক্ষার্থী « বাংলাখবর প্রতিদিন

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ঢাকা কলেজ কেন্দ্রে আটক ৫০ পরীক্ষার্থী

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৯ জুন, ২০২৬ | ৬:৫৬
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৯ জুন, ২০২৬ | ৬:৫৬
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

খাদ্য অধিদপ্তরের অধীনে সহকারী উপখাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষায় অসাধুপন্থা অবলম্বনের দায়ে ঢাকা কলেজ কেন্দ্রে ৫০ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। অভিযুক্তদের কাছ থেকে পরীক্ষা চলাকালে অবৈধ ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্তত ১৬ জনকে তাৎক্ষণিক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন ঢাকা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

আজ শুক্রবার (১৯ জুলাই) বেলা ১২টার দিকে ঢাকা কলেজ কেন্দ্রে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

জানা যায়, শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর ঢাকা কলেজে খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফুল্লাহর নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে জালিয়াতির অভিযোগে মোট ৫০ জনকে আটক করা হয়, যার মধ্যে ৪৫ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন।

বিজ্ঞাপন

অভিযুক্তদের মধ্যে ২৮ জনকে পরীক্ষাকেন্দ্রের ভেতর থেকে ইলেকট্রনিক ডিভাইসসহ এবং বাকি ২২ জনকে কেন্দ্রের বাইরে ঢাকা কলেজের মূল ফটক থেকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে অন্তত ১৬ জনকে ফৌজদারি দণ্ডবিধির ২৪৫ ও ২৫৮ ধারা অনুযায়ী ১ থেকে ৭ দিন পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, “পরীক্ষার সময় যাদের সন্দেহজনক মনে হয়েছে, পরবর্তীতে চেক করে তাদের কাছে ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেছে। মোবাইলে মেসেজ পাওয়া গেছে। পরীক্ষার সময় তারা প্রশ্ন স্ক্যান করে বাইরে পাঠিয়েছে, এরপর বাইরে থেকে সেই উত্তর এসেছে।”

তিনি আরও বলেন, “এর মধ্যে দুইটা গ্রুপ আছে। একটা হলো যারা গেটের বাইরে ঢোকার সময় ধরা পড়েছে। আরেক গ্রুপকে পরীক্ষার হল থেকে ধরা হয়েছে। এরপর জালিয়াতির সঙ্গে যুক্ত পরীক্ষার্থীদের বিভিন্ন রুম থেকে ধরে এনে আলাদা দুইটা রুমে রাখা হয়েছিল। কেন্দ্রের যে ম্যাজিস্ট্রেট আছে তার কাছে সোপর্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন।”

বিজ্ঞাপন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম জানান, পরীক্ষায় জালিয়াতির সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে। জালিয়াতি চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত