‘আর্জেন্টিনার জন্যই সাজানো ছিল বিশ্বকাপ’: ক্ষোভে ফুঁসছেন জিকো « বাংলাখবর প্রতিদিন

‘আর্জেন্টিনার জন্যই সাজানো ছিল বিশ্বকাপ’: ক্ষোভে ফুঁসছেন জিকো

স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ৮ জুলাই, ২০২৬ | ১০:১৮
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ৮ জুলাই, ২০২৬ | ১০:১৮
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

৭৯ মিনিট পর্যন্ত দুই গোলে এগিয়ে ছিল মিসর। সেখান থেকে অবিশ্বাস্যভাবে ম্যাচ ঘুরিয়ে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষে আলোচনার বড় অংশজুড়ে ছিল রেফারিং বিতর্ক। পরাজয়ের পর ক্ষোভ ঝাড়লেন মিসরের ফরোয়ার্ড মোস্তফা জিকো।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জিকো বিস্ফোরক অভিযোগ করেন, ‘বিশ্বকাপ জেতার জন্য আর্জেন্টিনাকে অভিনন্দন। টুর্নামেন্টটা আগেই সাজানো ছিল, তাদের আর কিছুই দরকার ছিল না। রেফারি ছিলেন অন্যায্য, অন্যায্য, অন্যায্য, অন্যায্য।’

ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে ছিল মিসর। এরপর ক্রিস্তিয়ান রোমেরো ব্যবধান কমান। চার মিনিট পর লিওনেল মেসির গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এনজো ফার্নান্দেজের হেডে নাটকীয় জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল।

বিজ্ঞাপন

অবশ্য ম্যাচ শেষে দলের অদম্য মানসিকতার প্রশংসা করেন জয়সূচক গোলের নায়ক এঞ্জো ফার্নান্দেজ, ‘আমাদের দলটা অসাধারণ। আমরা কখনো হাল ছাড়ি না। কাতার বিশ্বকাপের চার বছর পর আবারও বিশ্বকাপ খেলতে এসেছি এবং আবারও শিরোপা জিততে চাই। এটাই আমাদের লক্ষ্য।’

তবে মিশরের ক্ষোভের মূল কারণ ম্যাচের বিতর্কিত একটি সিদ্ধান্ত। ৫৮তম মিনিটে মোস্তফা জিকো গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু ভিএআরের পর্যালোচনার পর বিল্ডআপে অনেক দূরে সংঘটিত একটি ফাউলের কারণে গোলটি বাতিল করা হয়।

এছাড়া আর্জেন্টিনার জয়সূচক তৃতীয় গোলের আগে হামদি ফাথির ওপর ফাউলের দাবি জানায় মিশর। তাদের অভিযোগ, ওই ঘটনাটি ভিএআরে যথাযথভাবে পর্যালোচনাই করা হয়নি। এই দুই সিদ্ধান্তে মিশর শিবির তীব্র অসন্তোষ প্রকাশ করে দলটি।

বিজ্ঞাপন

মূলত ম্যাচের শেষদিকে তাদের ২-০ ব্যবধানের লিড ধরে রাখতে না পারাই শেষ পর্যন্ত বিদায়ের কারণ হয়ে দাঁড়ায়। তবু ম্যাচ শেষে মিশরের খেলোয়াড়দের হতাশা ছিল স্পষ্ট। তাদের বিশ্বাস, রেফারির কয়েকটি সিদ্ধান্ত ম্যাচের গতিপথ বদলে দিয়েছে।

অন্যদিকে সব বিতর্ক পেছনে ফেলে এখন কোয়ার্টার-ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত