তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন সফরে গিয়েও কোনো অর্জন হয়নি: কুড়িগ্রামে নাহিদ ইসলাম « বাংলাখবর প্রতিদিন

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন সফরে গিয়েও কোনো অর্জন হয়নি: কুড়িগ্রামে নাহিদ ইসলাম

মোঃ আব্দুল্লাহ আল মামুন , কুড়িগ্রাম প্রতিনিধি:
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৬ | ১০:৪৬
মোঃ আব্দুল্লাহ আল মামুন , কুড়িগ্রাম প্রতিনিধি:
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৬ | ১০:৪৬
Link Copied!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সরকার চীন সফর করলেও কোনো অর্জন নিয়ে ফিরতে পারেনি। তিনি অভিযোগ করেন, উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় বাজেট বরাদ্দে বৈষম্যের মাধ্যমে এ অঞ্চলকে উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার টগরাইহাট উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় কৃষক শক্তির আয়োজনে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আবু সাঈদ দুই হাত প্রসারিত করে বুক পেতে বুলেট গ্রহণের মধ্য দিয়ে গণ–অভ্যুত্থানের যাত্রা শুরু করেছিলেন। তিনি ছিলেন কৃষক পরিবারের সন্তান। এ অঞ্চলে গণ–অভ্যুত্থানে যাঁরা অংশ নিয়েছেন এবং নেতৃত্ব দিয়েছেন, তাঁদের অধিকাংশই কৃষক পরিবারের সন্তান।’

কৃষকদের ন্যায্যমূল্য না পাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, সরকার কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ফসল কিনছে না। এতে দেশের কৃষি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে দেশের খাদ্যনিরাপত্তাও হুমকির মুখে পড়বে।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, কুড়িগ্রাম–২ আসনের সংসদ সদস্য ডা. আতিক মুজাহিদ, কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া এবং নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসাসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সমাবেশে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা, সেচ, সার ও বীজের সহজ প্রাপ্যতা নিশ্চিত করা এবং উত্তরাঞ্চলের উন্নয়ন বৈষম্য দূর করার দাবি জানানো হয়।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত