যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার ফুটবল সভাপতির মোবাইল জব্দ, চলছে তদন্ত « বাংলাখবর প্রতিদিন

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার ফুটবল সভাপতির মোবাইল জব্দ, চলছে তদন্ত

স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৬ | ১০:১৮
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৬ | ১০:১৮
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

স্পেনের কাছে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে হেরে দেশে ফেরার আগে নিউইয়র্কের জন এফ. কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া ও সংস্থাটির কয়েকজন কর্মকর্তার মোবাইল ফোন জব্দ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এই অভিযানের কারণে আর্জেন্টিনা দলের প্রতিনিধিদল বহনকারী অ্যারোলিনিয়াস আর্জেন্টিনাসের চার্টার ফ্লাইট প্রায় দুই ঘণ্টা বিলম্বিত হয়।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ইনফোবায়ে ও ক্লারিনের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, এএফএর আন্তর্জাতিক বাণিজ্যিক চুক্তির আর্থিক লেনদেন ও কাঠামো নিয়ে চলমান তদন্তের অংশ হিসেবে তাপিয়া এবং অন্য কর্মকর্তাদের মোবাইল ফোনসহ কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। পাশাপাশি আগামী ৩০ জুলাই ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে সাক্ষ্য দিতে তাপিয়াকে তলব করা হয়েছে।

বিজ্ঞাপন

তদন্তকারীরা বিশেষভাবে ফ্লোরিডাভিত্তিক প্রতিষ্ঠান ট্যুরপ্রডএন্টার-এর কার্যক্রম খতিয়ে দেখছেন। ব্যবসায়ী হাভিয়ের ফারোনির সঙ্গে সংশ্লিষ্ট এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এএফএর স্পনসরশিপ, প্রীতি ম্যাচ আয়োজন এবং টেলিভিশন স্বত্বের বাণিজ্যিক প্রতিনিধি হিসেবে কাজ করেছে।

ক্লারিনের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আর্জেন্টিনা জাতীয় দলের স্পনসরদের কাছ থেকে পাওয়া কয়েক মিলিয়ন ডলার ট্যুরপ্রডএন্টারের মিয়ামিভিত্তিক ব্যাংক হিসাবে জমা হয়েছে। অভিযোগ রয়েছে, এসব অর্থের একটি অংশ এএফএর আর্থিক হিসাবপত্রে যথাযথভাবে দেখানো হয়নি এবং লেনদেনে বিভিন্ন অনিয়ম হয়েছে।

এই মামলার তদন্ত করছেন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রসিকিউটর প্যাট্রিক গুশু ও ক্রিস্টোফার টিং।

বিজ্ঞাপন

তদন্তের সূত্রপাত হয় ব্যবসায়ী গিয়ের্মো তোফোনির দায়ের করা প্রতারণার মামলার মাধ্যমে। তার অভিযোগ, ২০৩০ সাল পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের প্রীতি ম্যাচ আয়োজনের চুক্তি এএফএ একতরফাভাবে বাতিল করেছে।

আদালতে জমা দেওয়া নথিতে আরও দাবি করা হয়েছে, ট্যুরপ্রডএন্টার প্রায় ৩০০ মিলিয়ন ডলার আয় করেছে। এর মধ্যে প্রায় ৪০ মিলিয়ন ডলার প্রকৃত ব্যবসায়িক কার্যক্রম নেই— এমন কয়েকটি প্রতিষ্ঠানের কাছে স্থানান্তর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন বা ক্লদিও তাপিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

উল্লেখ্য, অভিযোগগুলো বর্তমানে তদন্তাধীন। এখনো কোনো আদালত ক্লদিও তাপিয়া, এএফএ বা সংশ্লিষ্ট অন্য কাউকে দোষী সাব্যস্ত করেননি।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত