লক্ষ্মীপুরে যুবদলের ৩১ সদস্যের কমিটি গঠনের পরদিন ১৬ নেতার পদত্যাগ « বাংলাখবর প্রতিদিন

লক্ষ্মীপুরে যুবদলের ৩১ সদস্যের কমিটি গঠনের পরদিন ১৬ নেতার পদত্যাগ

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৬ | ৬:৪৯
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৬ | ৬:৪৯
Link Copied!
যুবদলের লোগো -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়ন যুবদলের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠনের পরদিনই ১৬ নেতা পদত্যাগ করেছেন। সোমবার (২৭ জুলাই) রাতে তারা উপজেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পদত্যাগপত্র পাঠান।

এর আগে গত রবিবার রাতে আবদুর রশিদকে আহ্বায়ক ও মাসুদুর রহমানকে সদস্যসচিব করে ইউনিয়ন যুবদলের কমিটি গঠন করা হয়। নতুন কমিটিকে তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়েছিল।

পদত্যাগ করা নেতাদের মধ্যে ৬ জন যুগ্ম আহ্বায়ক এবং ১০ জন সদস্য। প্রত্যাশিত পদ না পাওয়া এবং কমিটিতে জ্যেষ্ঠতা না মানার অভিযোগ এনে তারা পদত্যাগ করেন। পদত্যাগ করা নেতাদের একজন যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ। তিনি বলেন, ‘নতুন কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব- দুই জনই দীর্ঘদিন বিদেশে ছিলেন। দলের দুঃসময়ের ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে তাদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এ কারণে আমরা পদত্যাগ করেছি।’

বিজ্ঞাপন

পদত্যাগপত্র গতকাল হোয়াটসঅ্যাপে উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয় বলে গণমাধ্যমে জানিয়েছে হারুনুর রশিদ বলেন, ‘মঙ্গলবার জেলা যুবদলের নেতৃবৃন্দের কাছে পদত্যাগপত্র জমা দেবো।’

পদত্যাগ করা আরেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমও বলেন, ‘গত ১৭ বছরে যারা মামলা-হামলার শিকার হয়েছেন, তাদের কমিটিতে মূল্যায়ন করা হয়নি। এ কারণে পদত্যাগ করেছি।’

জানতে চাইলে চন্দ্রগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ গণমাধ্যমে বলেন, হোয়াটসঅ্যাপে তিনি পদত্যাগের একটি তালিকা পেয়েছেন। বড় দল হওয়ায় যোগ্যতা থাকা সত্ত্বেও সবাইকে কাঙ্ক্ষিত পদ দেওয়া সম্ভব হয়নি। আশা করছি, এই ভুল–বোঝাবুঝি ঠিক হয়ে যাবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নতুন কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব বিদেশে ছিলেন, এটি সত্য। কিন্তু তারা বিদেশে যাওয়ার আগেও যুবদলের পদে ছিলেন। অনেক আগেই তারা দেশে ফিরেছেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত