নানা জটিলতার পর লক্ষ্মীপুরে ভবানীগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
স্টাফ রিপোর্টার:
Link Copied!
ভবানীগঞ্জ ইউনিয়ন ছাত্রদল -- দৈনিক বাংলাখবর প্রতিদিন
লক্ষ্মীপুর সদর উপজেলার ৯ নম্বর ভবানীগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের ৩৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সদর উপজেলা পূর্ব ছাত্রদলের দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে মো. সোহাগ আলমকে আহ্বায়ক, শাকিল মাহমুদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মাহমুদুল হাছান হৃদয়কে সদস্য সচিব করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটির নেতাদের সাংগঠনিক কার্যক্রম জোরদার, ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলকে সুসংগঠিত করা এবং দলের কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

একই সাথে নবগঠিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ইউনিয়ন বিএনপি। কমিটির অনুমোদন হলে আনন্দ মিছিল করেছে ভবানীগঞ্জ ইউনিয়ন ছাত্রদল।


