মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসের পরও হারল বাংলাদেশ « বাংলাখবর প্রতিদিন

মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসের পরও হারল বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ অক্টোবর, ২০২৬ | ১১:৪৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ অক্টোবর, ২০২৬ | ১১:৪৫
Link Copied!

বোলিংয়ে ব্যর্থতা আর মাঝের ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৭ রানে হেরেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার দেওয়া পাহাড়সম ২০৩ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ থামে ১৬৬ রানে।

প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া নির্ধারিত ওভারে বিশাল সংগ্রহ দাঁড় করায়। ডেভিড ওয়ার্নার ৬৬ ও কালাম ফার্গুসন ৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর শেষ দিকে বেন ডাঙ্কের ঝড়ো ব্যাটিংয়ে স্কোর বোর্ডে বড় পুঁজি পায় অজিরা। বাংলাদেশের পক্ষে আবু জায়েদ রাহি ৩টি, জিয়াউর রহমান ২টি এবং রুবেল হোসেন ১টি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ভালোই এগোচ্ছিল বাংলাদেশ। ইমরুল কায়েসের ৪১ ও ফজলে মাহমুদ রাব্বির ২৭ রানের সুবাদে দল লড়াইয়ে ছিল। কিন্তু দলীয় ৭১ রানে পরপর দুজন আউট হওয়ার পর দলের ব্যাটিংয়ে ধস নামে। অন্য ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ একপ্রান্ত আগলে একাই লড়াই চালিয়ে যান। মাত্র ২৬ বলে ফিফটি হাঁকিয়ে তিনি ৩৫ বলে ৭৩ রানের এক ঝোড়ো ইনিংস উপহার দেন, যেখানে ছিল ৮টি ছক্কা। তবে শেষ ওভারে জয়ের জন্য পাহাড়সম রান দরকার থাকায় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বাংলাদেশ।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত