মধুপুরে পারিবারিক কলহের জেরে পুত্রবধূর ধাক্কায় বৃদ্ধ শ্বশুর আহত,থানায় অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

মধুপুরে পারিবারিক কলহের জেরে পুত্রবধূর ধাক্কায় বৃদ্ধ শ্বশুর আহত,থানায় অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৬ | ৭:০৭
ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ অক্টোবর, ২০২৬ | ৭:০৭
Link Copied!

‎টাঙ্গাইলের মধুপুরে পারিবারিক বিরোধ থামাতে গিয়ে পুত্রবধূর ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধ শ্বশুর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তাঁর মেয়ে বাদী হয়ে মধুপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
‎গত ২ অক্টোবর বিকেলে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের বাদেগাঙ্গাইর গ্রামে এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধের নাম আব্দুল বারী।
‎পরিবারের অভিযোগ, ঘটনার দিন আব্দুল বারীর ছেলে রেজাউল করিম ও তাঁর স্ত্রী আইরিনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া চলছিল। একপর্যায়ে আব্দুল বারী তাঁদের ঝগড়া থামাতে এগিয়ে গেলে পুত্রবধূ আইরিন তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং ধাক্কা দেন। এতে তিনি বারান্দা থেকে সিঁড়িতে পড়ে গুরুতর আহত হন।
‎পরে স্বজন ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরিবারের দাবি, এ ঘটনায় আব্দুল বারীর কোমরের হাড় ভেঙে গেছে এবং বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
‎আব্দুল বারীর পরিবারের সদস্যদের দাবি, প্রায় ১৬ বছর আগে ঘাটাইল উপজেলার দড়ি চৈথট এলাকার আজহার আলীর মেয়ে আইরিনের সঙ্গে রেজাউল করিমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের প্রায় দুই বছর পর থেকেই তাঁদের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠকও হয়েছে বলে দাবি পরিবারের।
‎রেজাউল করিম পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাঁদের সংসারে সপ্তম ও চতুর্থ শ্রেণিতে পড়ুয়া দুটি মেয়ে রয়েছে।
‎এদিকে ঘটনার পর আইরিন তাঁর বাবার বাড়িতে খবর দিলে তাঁর বাবা আজহার আলীসহ কয়েকজন লোক রেজাউলের বাড়িতে এসে বিভিন্ন জিনিসপত্র, স্বর্ণালংকার, চাকরিসংক্রান্ত কাগজপত্র ও দলিলপত্র নিয়ে যান বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। এছাড়া ঘটনার পর আইরিন তাঁদের বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন বলেও পরিবারের সদস্যরা অভিযোগ করেন।
‎এ ঘটনায় আব্দুল বারীর মেয়ে বাদী হয়ে মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
‎মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‎

বিষয়ঃ mymensinghmail.com

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত