শিশু আলভীর কাঁধে বাবার চিকিৎসার দায়িত্ব « বাংলাখবর প্রতিদিন

শিশু আলভীর কাঁধে বাবার চিকিৎসার দায়িত্ব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৬ | ১০:৫৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৬ | ১০:৫৯
Link Copied!

১১ বছর বয়সি শিশুর কাঁধে কিডনি বিকল বাবার চিকিৎসাসহ ৫ সদস্যের পরিবার পরিচালনার দায়িত্ব। শিশু আলভীর যে বয়সে লেখাপড়া ও বন্ধুদের সঙ্গে দুরন্তপনায় দিন কাটানোর কথা, সেই বয়সেই কাঁধে তুলে নিয়েছেন ৫ সদস্যের পরিবার ও কিডনি বিকল হওয়া বাবার চিকিৎসার দায়িত্ব। মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে লেখাপড়া অবস্থায় পরিবারের হাল ধরতে ঢাকায় গিয়ে ফুটপাতে টুপি বিক্রি শুরু করেনি। শ্যামলী মানসিক হাসপাতাল ও আমিন বাজার এলাকায় এক বছর যাবৎ টুপি বিক্রি করে আসছে আলভী। অর্থ সংকটে বাবার চিকিৎসা বন্ধ হওয়ায় বাবাকে বাঁচাতে লেখাপড়া বাদ দিয়ে ব্যবসায় নেমেছে। বাকিতে টুপি এনে বিক্রির পর আয়ের ২০০ থেকে ৪০০ টাকা তুলে দিচ্ছে বাবার হাতে। লেখাপড়া করার ইচ্ছা আছে কিনা জানতে চাইলেই কেঁদে ফেলে আলভী, প্রশ্ন করেন, তাহলে বাবার চিকিৎসা হবে কীভাবে? আলভীর বাবা ৪০ বছর বয়সি রমজান আলী ২০১৮ সাল থেকে কিডনি রোগে ভুগছেন। মধুপুরের ইদিলপুর এলাকার রমজান আলীর পরিবারটি একটা সময় এলাকায় ধনী পরিবার হিসাবেই পরিচিত ছিল। কিন্তু রমজানের চিকিৎসার জন্য জমিজমা বিক্রি ও ধারদেনা করে এ পর্যন্ত ৪০ লাখ টাকার বেশি খরচ করে ফেলেছেন। বর্তমানে অর্থ সংকটে দুর্বিষহ দিন পার করছেন। কম টাকায় গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা করাতে বেশির ভাগ সময় ঢাকায় অবস্থান করেন পরিবারটি। প্রতি সপ্তাহে দুটি ডায়ালাইসিস করতে সব মিলিয়ে গুনতে হয় ৪ হাজার টাকা। ২০১৮ সাল থেকে এ পর্যন্ত ডায়ালাইসিস করতে গিয়ে একটি হাতের অংশ অস্বাভাবিক আকার ধারণ করেছে। চিকিৎসক দ্রুত কিডনি ট্রান্সপ্লান্ট করার তাগাদা দিলেও কিডনির ব্যবস্থা করতে পারেনি। অন্যদিকে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য খরচ হবে প্রায় ১৫ লাখ টাকা। যেখানে ডায়ালাইসিসের টাকা জোগাতে হিমসিম খেতে হচ্ছে সেখানে ১৫ লাখ টাকার ব্যবস্থা অবাস্তব। একদিকে চিকিৎসার অর্থ জোগানোর দুশ্চিন্তা, অন্যদিকে চোখের সামনে ছোট ছেলে আলভীর ভবিষ্যৎ নষ্ট হচ্ছে দেখেও কিছু করতে না পাড়ায় নিজেকে অপরাধী মনে করছেন বাবা। ছেলের ভবিষ্যতের জন্য হলেও দেশবাসীকে পাশে দাঁড়ানোর অনুরোধ জানান রমজান আলী। রমজানের সঙ্গে যোগাযোগ ও অর্থ সহায়তা পাঠানোর জন্য বিকাশ নম্বর ০১৩০৭৭৫২৪০৭।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত