সখীপুরে মাদক সেবনের ভিডিও করায় চার সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার চাঁদাবাজির মামলা « বাংলাখবর প্রতিদিন

সখীপুরে মাদক সেবনের ভিডিও করায় চার সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার চাঁদাবাজির মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৬ | ৯:০৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৬ | ৯:০৫
Link Copied!

টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও করতে গিয়ে স্থানীয় বিএনপি নেতার রোষানলের শিকার হয়েছেন চার সাংবাদিক। আজ শনিবার দুপুরে ওই সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ী বাজার এলাকার একটি বাড়িতে মাদক সেবনের দৃশ্য ধারণ করে ফেরার পথে সাংবাদিকদের ঘেরাও করা হয়।মতামত কলাম পড়ুন

এ দিন রাত সাড়ে ১২টা পর্যন্ত তাঁদের আটক রাখা হয়। পরে গভীর রাতে পুলিশ ওই চার সাংবাদিককে উদ্ধার করে সখীপুর থানায় নিয়ে আসে। এ ঘটনায় আজ শনিবার সকালে দাড়িয়াপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং দেওবাড়ী বাজার বণিক সমিতির সভাপতি ফজলুর রহমান ফজলু বাদী হয়ে চার সাংবাদিকের নামে চাঁদাবাজির মামলা করেন।

আজ দুপুরে সাংবাদিকদের হাতকড়া পরিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেপ্তার সাংবাদিকেরা হলেন এনটিভি অনলাইনের সখীপুর-কালিহাতী উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন, দৈনিক মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান, স্থানীয় সাপ্তাহিক সখীপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির এবং সুজনের সহকারী সানিম মিয়া। এদিকে মামলার বাদী বিএনপি নেতা হওয়ায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।মতামত কলাম পড়ুন

গ্রেপ্তার হওয়া সাংবাদিক ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে ওই চার সাংবাদিক উপজেলার দেওবাড়ী বাজারে স্থানীয় নজরুল ইসলামের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগের নিউজের তথ্য সংগ্রহ করতে যান। এ সময় স্থানীয় এক মাতব্বর সাংবাদিকদের পাশের বাসায় মাদক সেবন করার তথ্য জানান। পরে সাংবাদিকেরা গাঁজা সেবনের ভিডিও ধারণ করেন। এ সময় এক মাদকসেবীর স্ত্রী স্থানীয় যুবদল নেতা জাহিদ হাসানকে ফোন দেন।

পরবর্তী সময়ে জাহিদ সাংবাদিকদের বাজারে নিয়ে যায়। এ সময় জাহিদ দুই শতাধিক স্থানীয় লোকজন নিয়ে সাংবাদিকদের আটক করেন। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে নিয়ে আসে।সংবাদ বিশ্লেষণ

বিজ্ঞাপন

মামলার বাদী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফজলু বলেন, ‘শুনেছি সাংবাদিকেরা মাদকসেবীদের কাছ থেকে ৭০ হাজার টাকা চাঁদা নিয়ে তাঁদের ছেড়ে দিয়েছে। পরে এলাকাবাসী তাঁদের আটক করে। এলাকাবাসীর পক্ষ থেকে আমি মামলাটি করেছি।’ মামলায় মাদকসেবীদের আসামি করা হয়নি কেন—এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

আদালতে নেওয়ার মুহূর্তে এনটিভি অনলাইনের প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন সাংবাদিকদের জানান, ‘মাদকসেবীরা আমাদের ম্যানেজ করার চেষ্টা করে। আমরা ম্যানেজে রাজি না হওয়ায় আমাদের এক সহকারীর পকেটে জোর করে ৮ হাজার টাকা ঢুকিয়ে দিয়ে চাঁদাবাজির অভিযোগ তোলেন। এতে ওই এলাকার স্থানীয় এক বিএনপি নেতাও জড়িত।’

এ প্রসঙ্গে সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, মামলায় চাঁদা দাবি এবং চাঁদা আদায়ের অভিযোগ আনা হয়েছে। তবে যার কাছ থেকে চাঁদা আদায় করা হয়েছে, তিনি কেন মামলার বাদী হলেন না—এমন প্রশ্নের তিনি সদুত্তর দিতে পারেননি।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত