কোহলির অধিনায়কত্ব চলে যাওয়ায় খুশী শাস্ত্রী « বাংলাখবর প্রতিদিন

কোহলির অধিনায়কত্ব চলে যাওয়ায় খুশী শাস্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২১ | ১১:১৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২১ | ১১:১৯
Link Copied!

টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ান ভারতের বিরাট কোহলি। তবে এরপর কোহলির ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সীমিত ওভারের ক্রিকেটের দায়িত্বে কোহলি না থাকায় খুশী ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী।

তিনি জানান, সীমিত ওভারের অধিনায়কত্ব চলে যাওয়ায় বিরাটের জন্যই ভাল হয়েছে। এতে আরও ভাল করে নিজের ব্যাটিংয়ে মনোনিবেশ করতে পারবেন কোহলি।
ওয়ানডে থেকে কোহলির অধিনায়কত্ব কেড়ে নেয়ায় ক্রিকেট বিশেষজ্ঞরা ক্ষুব্ধই হয়েছিলেন।

তবে সীমিত ওভারের ক্রিকেটে কোহলি দায়িত্বে না থাকায় খুশী শাস্ত্রী। দীর্ঘদিন কোহলির সাথে কাজ করা কোচ শাস্ত্রী বলেন, ‘এতে ভালই হবে। এটা কোহলি ও রোহিতের পক্ষে শাপে বর হয়েছে। কারণ, এক জনের পক্ষে তিন ধরনের ক্রিকেটে মন দেওয়া কঠিন ব্যাপার। সে ক্ষেত্রে করোনা সংক্রমণের সুরক্ষাবিধি মেনে তাকে পুরো বছরের বেশির ভাগ সময়েই জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে।’

বিজ্ঞাপন

ইংল্যান্ড দলে করোনার হানাইংল্যান্ড দলে করোনার হানা
তিনি আরও বলেন, ‘কোহলি লাল বলের ক্রিকেট খেলায় মনোনিবেশ করুক। যত দিন সম্ভব টেস্ট ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দিয়ে যাক। আগামী ৫-৬ বছর কোহলির কাছ থেকে ভাল পারফরমেন্স পাওয়া যাবে আশা করি। টেস্ট দল নিয়ে সাফল্য পাওয়ার ক্ষেত্রে মন দিতে পারবে সে।’

অধিনায়কত্ব নিয়ে বিসিসিআইর সাথে ঠান্ডা লড়াইও হয়েছে কোহলির। বিসিসিআই সভাপতি বলেছিলেন, টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়তে নিষেধ করা হয়েছিলো কোহলিকে। কিন্তু কোহলি জানান, টি-টোয়েন্টি অধিনায়কত্ব নিয়ে বোর্ড তার সাথে কোন কথা বলেনি।

এ ব্যাপারে শাস্ত্রী বলেন, ‘কোহলি তার বক্তব্য জানিয়েছে। এবার বিসিসিআই সভাপতি তার বক্তব্য জানিয়ে দিক। দু’পক্ষের বক্তব্য জানা গেলে এই ভুল বুঝাবুঝির অবসান হবে।’

বিজ্ঞাপন

মুখোমুখি অবস্থানে বিরাট কোহলি ও বিসিসিআই!মুখোমুখি অবস্থানে বিরাট কোহলি ও বিসিসিআই!
কোহলি ও বোর্ড নিয়ে কথা বলতে গিয়ে মহেন্দ্র সিং ধোনির ইস্যুতেও কথা বলেছেন শাস্ত্রী। টেস্ট ক্রিকেট থেকে ধোনির অবসর নিয়ে শাস্ত্রী বলেন, ‘বহু দিন ধরেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরিকল্পনায় ছিলেন ধোনি। তিন ফরম্যাটে খেলার ধকল নিতে পারছিলেন না। তার শরীর তিনটি ফরম্যাটে খেলার অবস্থায় ছিলো না। সাদা বলের ক্রিকেট দীর্ঘদিন খেলার জন্যই টেস্ট থেকে অবসর নিয়েছিলেন ধোনি।’

ধোনির অবসরে দলের সকলেই হতাশ হয়েছিলেন বলে জানান শাস্ত্রী। তিনি বলেন, ‘ধোনি আমার কাছে এসে জানায়,ছেলেদের কিছু বলার আছে। আমি ভেবেছিলাম ম্যাচের ব্যাপারে হয়তো কিছু বলবে। কিন্তু সে ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসার পর ক্রিকেটারদের চোখ-মুখ ছোট হয়ে গিয়েছিল।’

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত