ওমিক্রন : দিল্লিতে কারফিউ জারি « বাংলাখবর প্রতিদিন

ওমিক্রন : দিল্লিতে কারফিউ জারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২১ | ৯:০৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২১ | ৯:০৪
Link Copied!

মহামারির ঝুঁকি আরেক দফা বাড়িয়ে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। এই ভ্যারিয়েন্টের উল্লম্ফন দেখা গেছে ভারতেও; দেশটির রাজধানী নয়াদিল্লিতে দুই সপ্তাহ আগের তুলনায় সংক্রমণ ২৫ থেকে ৩০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় রাত্রিকালীন কারফিউ-সহ নতুন করে বেশকিছু বিধি-নিষেধ জারি করা হয়েছে। -এনডিটিভি

মঙ্গলবার দুপুর ৩টার দিকে নতুন বিধি-নিষেধের ঘোষণা দিল্লির রাজ্য সরকার। তবে দিনের অর্ধেক কর্মঘণ্টা পেরিয়ে গেলেও দিল্লির সরকার বলছে, এসব বিধি-নিষেধ অবিলম্বে কার্যকর হবে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি মোকাবিলায় রাজধানীতে মঙ্গলবার থেকে ‘হলুদ সতর্কতা’র অংশ হিসেবে নতুন বিধি-নিষেধ কার্যকরের ঘোষণা এসেছে।

রাজ্য সরকারের নতুন নির্দেশনায় বলা হয়েছে, দিল্লিতে বেসরকারি ৫০ শতাংশ প্রতিষ্ঠানের অফিস চালু থাকবে। জোড়-বেজোড় ভিত্তিতে শপিং মল এবং দোকান-পাট খোলা থাকবে। এছাড়া কোনও বিয়ের অনুষ্ঠানে সর্বোচ্চ ২০ জন উপস্থিত থাকতে পারবেন।

বিজ্ঞাপন

নতুন বিধি-নিষেধ :

• দিল্লিতে প্রত্যেকদিন রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাত্রিকালীন কারফিউ জারি থাকবে।

• রাজধানীর সব বেসরকারি প্রতিষ্ঠান ৫০ শতাংশ কর্মী নিয়ে চালু রাখা যাবে। হাসপাতাল, গণমাধ্যম, ব্যাংক, বীমা কোম্পানি এবং টেলিকম পরিষেবা সংস্থাকে বেসরকারি প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

• বিয়ের অনুষ্ঠানে ২০ জনের বেশি উপস্থিত হওয়ার অনুমতি পাবেন না। এছাড়া বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে হবে বাড়িতে অথবা কোনও আদালতে। ২০ জনের এই সীমা শেষকৃত্যের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

• প্রত্যেক দিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জোড়-বিজোড় ভিত্তিতে শপিং মল এবং দোকান-পাট খোলা থাকবে। অনলাইন ডেলিভারি চালু থাকবে।

• আবাসিক এলাকার একক দোকান অথবা বাজারের ক্ষেত্রে জোড়-বিজোড়ের নিয়ম কার্যকর হবে না।

• নতুন বিধি-নিষেধ চলাকালীন সিনেমা হল, মাল্টিপ্লেক্স এবং জিম বন্ধ থাকবে। স্কুল, কলেজ বন্ধ থাকবে।

• দিল্লির সব রেস্টুরেন্ট এবং বার প্রত্যেকদিন রাত ১০টার মধ্যে বন্ধ হয়ে যাবে। তবে এই সময় পর্যন্ত ৫০ শতাংশ সক্ষমতা মেনে খোলা রাখা যাবে।

• অর্ধেক সক্ষমতায় দিল্লি মেট্রোর যাত্রীসেবা অব্যাহত থাকবে।

তবে সেলুন, নাপিতের দোকান এবং পার্লার তাদের কার্যক্রম পরিচালনার অনুমতি পাবে। এছাড়া বিধি-নিষেধ চলাকালীন রাজনৈতিক, ধর্মীয় এবং উৎসব-সংশ্লিষ্ট সমাবেশ বন্ধ থাকবে। ধর্মীয় স্থাপনা খোলা রাখা যাবে, কিন্তু দর্শনার্থীরা এতে প্রবেশের অনুমতি পাবেন না। পাবলিক পার্কও খোলা রাখা যাবে, তবে এতে পিকনিক অথবা সমাবেশ বন্ধ থাকবে।

গত ৬ মাসের মধ্যে দিল্লিতে সোমবার একদিনে সর্বোচ্চ ৩৩১ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়া দিল্লিতে গত দুই সপ্তাহে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ২-৩ শতাংশ থেকে বেড়ে ২৫-৩০ শতাংশে পৌঁছেছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত