বাংলাদেশের একমাত্র পাওয়ার পয়েন্ট প্রধানমন্ত্রী: তৈমুর « বাংলাখবর প্রতিদিন

বাংলাদেশের একমাত্র পাওয়ার পয়েন্ট প্রধানমন্ত্রী: তৈমুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২১ | ৪:৩৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ ডিসেম্বর, ২০২১ | ৪:৩৬
Link Copied!

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) স্বতন্ত্র মেয়রপ্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, বাংলাদেশের একমাত্র পাওয়ার পয়েন্ট প্রধানমন্ত্রী।

নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নেই। প্রধানমন্ত্রী যদি ইচ্ছা করেন, তা হলে এ নির্বাচন সুষ্ঠু হবে। নারায়ণগঞ্জের নির্বাচন সুষ্ঠু হবে কী হবে না— এটি নির্ভর করে প্রধানমন্ত্রীর ইচ্ছার ওপর।

বুধবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ডে গণসংযোগকালে সাংবাদিকের এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমার পা খুব শক্ত। আমি নিজের পায়েই গত ৫০ বছর ধরে বিভিন্ন অবস্থার মধ্যে হেঁটে চলছি। আমি শঙ্কিত নই। কারণ জনগণ আমার পাশে আছে।

আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনতে চাই না। নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না।

আমার অভিযোগ দেওয়ার পরও তারা আওয়ামী লীগের সমাবেশ বন্ধ করেনি। সেখানে প্রতীকসহ সমাবেশ হয়েছে। আমি শঙ্কিত যে, তারা আমাদের সঙ্গে দ্বিমুখী আচরণ করছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমি নাগরিকসেবা ও নাগরিকদের সব সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই এ নির্বাচনে নেমেছি। নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে অযাচিতভাবে যে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স বৃদ্ধি করা হয়েছে এবং পানির যে নতুন ট্যাক্স ধার্য করা হয়েছে— এসবসহ জনদুর্ভোগ কমানো।

হোল্ডিং ট্যাক্স, পানির ট্যাক্স কমানো হবে। ট্রেড লাইসেন্সও পূর্বের জায়গায় নিয়ে যাওয়া হবে। জনগণের হয়রানি হবে না, তাদের সেবা বৃদ্ধি করা হবে। খেটে খাওয়া মানুষের পেটে লাথি দেওয়া যাবে না। তাদের আগে পুনর্বাসন করতে হবে, তার পর উচ্ছেদ করতে হবে। পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা যাবে না।

এর আগে সকাল সাড়ে ১০টায় সিদ্ধিরগঞ্জ পৌঁছলে সেখানে তাকে দেখে জনতার ঢল নামে। দীর্ঘদিনের ঘরোয়া বিবাদে লিপ্ত থাকা সব বলয়ের বিএনপি নেতারা একাট্টা হয়ে তার পক্ষে মাঠে নামেন।

তৈমুর বলেন, একটা নিরাপদ নগরী গড়তে হবে। শাবল পড়ে মানুষ মারা যাবে, রেলগেট ভেঙে যানজটে মানুষ মারা যাবে, সড়কের অব্যবস্থাপনার কারণে মানুষ মারা যাবে, যানজট হবে, শব্দ দূষণ হবে— এসব অব্যবস্থাপনা থাকবে না। জলাবদ্ধতা দূর করে দেওয়া হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত