খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের সমাবেশে শতবর্ষী বৃদ্ধ কেসমত « বাংলাখবর প্রতিদিন

খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের সমাবেশে শতবর্ষী বৃদ্ধ কেসমত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২১ | ৯:০৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২১ | ৯:০৩
Link Copied!

ঝিনাইদহ জেলা বিএনপির সমাবেশে সবার দৃষ্টি কাড়ে শতবর্ষী বৃদ্ধ কেসমত আলী। হাতে একটি পুটিলি। গায়ে ময়লা জাপা কাপড়। গায়ের চামড়া কুঁকড়ে গেছে। মুখে একটি দাঁতও অবশিষ্ট নেই। তাই কথাগুলো শুনতে অস্পষ্ট। নিজে লাঠি ভর দিয়ে কোন রকম চলাফেরা করতে পারেন। তিনি জানালেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে তিনি প্রচন্ড ভালোবাসেন। লোক মারফত কেসমত আলী জানতে পারেন ২৯ ডিসেম্বর বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকৎসার দাবীতে ঝিনাইদহ শহরের উজির আলী মাঠে জেলা বিএনপি সমাবেশ ডেকেছে। তিনি আর বাড়িতে থাকতে পারেননি। তাই লাঠি ভর দিয়ে সমাবেশে হাজির হন। কেসমত আলী ঝিনাইদহ শহরতলী এলাকার গোয়ালবাড়ি কাষ্টসাগরা গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে। তিনি নিজেই জানান তার বয়স এক’শ বছর। গনমাধ্যম কর্মীদের বসার স্থানে তিনি লাঠি ভর দিয়ে বসে ছিলেন। মাথায় “খালেদা জিয়া মুক্তি আন্দোলন” লেখা কাপড় বাধা। সমাবেশ স্থল থেকে মাঝে মধ্যে শ্লোগান ভেসে আসলে তিনিও উত্তর দিতে থাকেন। সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেন, এই বৃদ্ধ বয়সে মাজুর শরীর নিয়ে কেন এখানে এসেছেন। কানের কাছে মুখ নিয়ে কেসমত আলী বলে ওঠেন, “আমি কড়া বিএনপি, খালেদা জিয়ার মুক্তির জন্য এসেছি”। সমাবেশ শেষে ছাত্রদল ও বিএনপি নেতারা বৃদ্ধ কেসমত আলীকে বাড়ির উদ্দেশ্যে একটি গাড়িতে উঠিয়ে দেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত